সকল বই

অসময়ের নোট বই

অসময়ের নোট বই

Author: ফরহাদ মজহার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 123.00 (18.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আগামী প্রকাশনী
ISBN978 984 04 1860 2
Edition2016, February
Pages76
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Dimension5.5×8.5
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

অসময়ের নোটবই খুবই খারাপ সময়ের লেখা। সেই সময়টা শুরু হয়েছে নব্বই দশকের শুরু থেকে। আশির দশকে ক্ষমতায় আসা সামরিক সরকারের বিরুদ্ধে জনগণের লড়াই তুঙ্গে উঠেছিল। জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সমরতান্ত্রিক সরকার ও রাষ্ট্রকে গণঅভ্যুত্থানের মাধ্যমে না সরিয়ে এবং রাষ্ট্রকে না বদলিয়ে ‘সাংবিধানিক ধারাবাহিকতা’র নামে একই শাসন ও শোষণের অব্যাহত ধারা বহাল রাখা হয়। অথচ দরকার ছিল নতুন সংবিধান সভা ডাকা ও বাংলাদেশের জন্য সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান। তিন দলীয় জোটের রূপরেখার নামে জনগণের সঙ্গে এই বেঈমানি করা হয়। পরবর্তী ইতিহাস সকলেরই জানা। আজ আমরা যেখানে হাজির হয়েছি এবং  আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের যে দুর্দশা  তার প্রধান কারণ এই মারাত্মক ঐতিহাসিক ভুলের মধ্যেও সন্ধান করতে হবে। কবিতা নিশ্চয়ই রাজনৈতিক প্রবন্ধ নয়। তার বলবার ধরণও আলাদা।  কে না জানে দেশ ও দশের অসময়ের মধ্যে কবির নিজের ব্যক্তিগত অসময়ও কবিতায় ছায়াপাত করে।

Authors:
ফরহাদ মজহার

জন্ম ১৯৪৭ সালে, নোয়াখালী। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ঔষধশাস্ত্র ও অর্থনীতি, প্রিয় স্মৃতি : মাইজদী কোর্ট, প্রিয় স্থান : বিভিন্ন এলাকায় গড়ে ওঠা নয়াকৃষির বিদ্যগাঘর। তিনি একজন বাংলাদেশি কবি, কলামিস্ট, লেখক, ঔষধশাস্ত্রবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ওষুধশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক অর্থনীতিতেও গবেষণা করেছেন। চিন্তা নামক একটি পত্রিকার সম্পাদক মজহার উবিনীগ এনজিও গঠন করে নয়াকৃষি আন্দোলনও শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল: প্রস্তাব, মোকাবিলা, এবাদতনামা ও মার্কস পাঠের ভূমিকা।

0 review for অসময়ের নোট বই

Add a review

Your rating