সকল বই

আওয়ামী লীগ ১৯৪৯-১৯৭১

আওয়ামী লীগ ১৯৪৯-১৯৭১

Author: শ্যামলী ঘোষ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳375.00 ৳ 318.75 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN9840502840
Edition2007, 1st Published
Pages346
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

এই গবেষণামূলক বইটির বিষয়বস্তু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে যখন দলটি ইস্ট পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন থেকে ১৯৭১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে রূপান্তর পর্যন্ত এই দলটির বিষয়ে গবেষণাটি সীমিত রয়েছে। এই গবেষণার মাধ্যমে ড. শ্যামলী ঘোষ দক্ষিণ এশিয়ার এমন একটি রাজনৈতিক দলের কথা তুলে এনেছেন, যে দলটি নীতি ও কর্মসূচির দিক থেকে উদার হলেও তাকে বর্ধিত হতে হয়েছে আধা গণতান্ত্রিক পরিবেশে এবং এমন একটি দেশে যেখানে আঞ্চলিক বৈষম্য ছিল ব্যাপক ও প্রতীকীভাবে হলেও অঞ্চলে অঞ্চলে ঐক্যের কোন সাধারণ যোগসূত্র ছিল না। এই বই পাঠ করলে জানা যাবে শত বাধা-বিপত্তির মধ্যেও কিভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গণতান্ত্রিক পথ অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা করে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এটি একটি অতীব নির্ভরযোগ্য গ্রন্থ। এটি ড. শ্যামলী ঘোষের “দি ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ, ১৯৫৮-১৯৭১” শীর্ষক অভিসন্দর্ভের রূপান্তরিত রূপ। ১৯৯০ সালে বইটির ইংরেজি সংস্করণ “The Awami League 1949-1971” ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।

Authors:
শ্যামলী ঘোষ

শ্যামলী ঘোষ (পিএইচডি) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করার পর জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে যোগ দেন। এখান থেকে অবসর গ্রহণের পর তিনি নয়াদিল্লিস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব সোস্যাল সায়েন্স রিসার্চের সিনিয়র ফেলো, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে অবস্থিত সেন্টার ফর কনটেমপোরারি এশিয়ান স্টাডিজের অ্যাফিলিয়েট ফেলো এবং ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস-এর ভিজিটিং স্কলার রূপে কর্মরত আছেন। তিনি সম্প্রতি বাংলাদেশ-চীন সম্পর্কের ওপর একটি গবেষণা প্রায় চূড়ান্ত করেছেন।

0 review for আওয়ামী লীগ ১৯৪৯-১৯৭১

Add a review

Your rating