সকল বই

আমাদের পিকলু বাবু

আমাদের পিকলু বাবু

Author: রেজানুর রহমান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012009062
Edition2019 Feb 1
Pages70
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে শিশু-কিশোরেরা বড়ই অসহায়। বড়রা শিশু-কিশোরদেরকে যা শেখায় কার্যত তারা তা করেন না, মানেনও না। শিশু-কিশোরদেরকে প্রথম শিক্ষা দেওয়া হয়, ‌‌'সদা সত্য কথা বলিবে'। কিন্তু এটা হলো কথার কথা।   বড়রা একথা মানে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমার ফ্যামিলির কথাই বলি।  আমার বাবা একজন ব্যবসায়ী।  প্রতিদিন অসংখ্য মিথ্যা কথা বলেন।   ব্যবসার খাতিরে তাকে নাকি মিথ্যা কথা বলতে হয়।   স্কুলে যে শিক্ষিকাকে আমি অনেক পছন্দ করি তিনিও অহরহ মিথ্যা কথা বলেন।   একদিনের কথা বলি।   আমাদের ওই শিক্ষিকা ক্লাসে পড়াচ্ছিলেন।   হঠাৎ তার মোবাইলে ফোন আসে। ফোন ধরেই তিনি অবলীলায় মিথ্যা বলতে শুরু করেন। হ্যালো আমি তো রাস্তায়... না, না আমাকে স্কুলে পাবেন না। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম।   আল্লাই জানেন এই জ্যাম কখন ছাড়বে?
মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমি কার কাছে সত্য কথা শিখব? এই মিথ্যুকদের কাছে? না, আমি পারব না।   আমার প্রিয় শিক্ষিকা যেদিন ক্লাসে এভাবে মিথ্যা বললেন, সেদিনই আমি সিন্ধান্ত নেই আর স্কুলে পড়ব না।   জানি আমার এই সিন্ধান্ত ঠিক হয়নি।   কিন্তু মিথ্যুকের কোনো কথা শুনতে আমি রাজি নই। 

Authors:
রেজানুর রহমান

রেজানুর রহমানের জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৬২; কুড়িগ্রাম জেলার উলিপুরে, নানার বাড়িতে। 
শিক পিতার কর্মস্থল সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু।  উলিপুরে দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সৈয়দপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাসের পর ১৯৮০ সালে ঢাকায় আগমন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ভর্তির পর থেকে সৃজনশীল সাহিত্য চর্চা, নাট্য সংগঠনে নেতৃত্ব ও সাংবাদিকতার ক্ষেত্রে উৎসাহ পেতে থাকেন।  প্রথম উপন্যাস ‘শূন্যে বসবাস’ ৮৮ সালের একুশে বইমেলায় তুমুল আলোড়ন তোলে। 
দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা জীবন শুরু।  সেখানে দীর্ঘ ১৯ বছর কাজ করার পর ইমপ্রেস টেলিফিল্ম-এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যুক্ত হন।  স্বল্প দৈর্ঘ্য চলচ্ছিত্র ‘ঠিকানা’ নির্মাণের স্বীকৃতি স্বরূপ ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

0 review for আমাদের পিকলু বাবু

Add a review

Your rating