সকল বই

আমার গদ্য ১

আমার গদ্য ১

Author: হাবীবুল্লাহ সিরাজী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 420.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845100021
Edition2020 Jan 02
Pages800
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

কবির গদ্যকে মোটা দাগে তাঁর ‘কবিতার সম্প্রসার’ বলা হলেও হাবীবুল্লাহ সিরাজীর গদ্যসমুচ্চয় তাঁর কবিতাবিশ্বের যমজমাত্র নয় বরং স্বাতন্ত্র্যের প্রভা-বিভায় সমুজ্জ্বল। তাঁর দ্বিতীয় পাঠ, মিশ্রমিল, গদ্যের গন্ধগোকুল, পায়ে উর্বর পলি গদ্যবইয়ের নুন ও চিনি আমাদের নন্দনভোগী চোখের সামনে তৈরি করে অভিনতুন আয়নাবাহার। ভাবনার স্বর্ণখচা দ্যুতি, ভাষার মনোহর মাধুরী আর সংশ্লেষণ-বিশ্লেষণের নিপুণ চালুনি-সমেত তাঁর আমার গদ্য প্রথম খণ্ড হাজির হয় নেহাত গ্রন্থের বেশি এক বিস্ময়সংগ্রহ হিসেবে। বিষয় হিসেবে সাহিত্য তাঁর গদ্যরচনার কেন্দ্রধ্রবা কিন্তু সমান্তরালে সমাজ-রাষ্ট্র-বিশ্ব আর শিল্পের হাজারদুয়ারি মহলের আলোছায়ার বিচ্ছুরণ চলে মুহুর্মুহু। শক্তির পুরোহিত আর লাবণ্যের দেবী যুগপৎ খেলা করে তাঁর কুশলী করতলে। এভাবে আমাদের সমকালীন সাহিত্যে হাবীবুল্লাহ সিরাজীর আমার গদ্য ১ হয়ে ওঠে গভীর এবং গহন গদ্যের হীরকচিহ্ন যেন।

Authors:
হাবীবুল্লাহ সিরাজী

হাবীবুল্লাহ সিরাজী।  জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮।  ফরিদপুর, বাংলাদেশ।
বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে ১৯৭০ সালে স্নাতক।
পদ্য-গদ্য মিলিয়ে গ্রন্থের সংখ্যা ষাটের অধিক।
উল্লেখযোগ্য পুরস্কার : একুশে পদক (২০১৬); বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১); যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭); আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯); কবিতালাপ সাহিত্য পুরস্কার (২০১০); বিষ্ণু দে পুরস্কার, ভারত (২০০৭); রূপসী বাংলা পুরস্কার, ভারত (২০১০); মহাদিগন্ত পুরস্কার, ভারত (২০১১) ইত্যাদি।
ভ্রমণ : ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত ইত্যাদি।
পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে কবিতা- ইংরেজি, ফরাসি, জার্মান, সুইডিশ, ফার্সি, হিন্দি, উর্দু ইত্যাদি।

0 review for আমার গদ্য ১

Add a review

Your rating