সকল বই

আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি

আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি

Author: ফারুক হোসেন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
Edition2019 Feb 1
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য
Return Policy

7 Days Happy Return

বাংলাদেশের শিশুসাহিত্যে অনিবার্য নাম ফারুক হোসেন।  সমকালীন লেখকদের মধ্যে নিজ রচনাগুণে তিনি বিশিষ্ট এবং অকুণ্ঠ মেধার অধিকারীর অন্যতম।  তিনি যেমন উৎকৃষ্ট ছড়া রচনা করেছেন অসংখ্য, তেমনি নির্মাণ করেছেন চমৎকার গল্প, গদ্যের ভাণ্ডার।  লিখেছেন ভ্রমণকাহিনি, প্রবন্ধ, ফিচার; সম্পাদনা করেছেন গুরুত্বপূর্ণ গ্রন্থ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।  শুধু শিশুসাহিত্য রচনায় তিনি নিবেদিত ও আন্তরিক নন, শিশুসাহিত্যবিষয়ক সমস্ত কর্মকাণ্ডেও থাকে তার স্বতঃস্ফূর্র্ত অংশগ্রহণ।  বাংলা শিশুসাহিত্যের প্রবহমান ধারাকে গতিময় রাখার ক্ষেত্রে তার প্রয়াস উল্লেখযোগ্য।  তিনি গেয়ে চলেছেন শিশুসাহিত্যের জয়গান, নিরন্তর উদযাপন করছেন আনন্দ-উৎসব।  ভ্রমণ রচনা তার সাহিত্যের একটি উল্লেখযোগ্য দিক।  অনেক দেশ ভ্রমণ করেছেন তিনি।  ভ্রমণের সময় তিনি যা গুরুত্বপূর্ণ মনে করেছেন, তুলে এনেছেন তার লেখায়।  বিনিময় করেছেন তার অভিজ্ঞতা পাঠকের সঙ্গে।  তারই ধারাবাহিক প্রয়াস এই গ্রন্থ।  এই গ্রন্থে তিনি তুলে এনেছেন আর্নেস্ট হেমিংওয়ের চারটি বাড়ি, লেখকের জীবনযাপন, সংগ্রামী জীবন এবং নানাবিধ তথ্যাবলি।  ভ্রমণের অভিজ্ঞতার উপাদান থেকেই তার এই রচনা। 
এই গ্রন্থে আর্নেস্ট হেমিংওয়ের অনুরাগী পাঠক খুঁজে পাবেন আর্নেস্ট-এর জীবন ছেঁকে আনা গুরুত্বপূর্ণ  বিষয়গুলো।  প্রতিটি বিষয় ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।  গ্রন্থের এই পরিসরে এইসব বিষয়ের বর্ণনা পাঠকের ভালো লাগবে নিঃসন্দেহে। 

Authors:
ফারুক হোসেন

জন্ম : ১ জানুয়ারি ১৯৬১; পৈত্রিক নিবাস : গ্রাম- প্রতাপপুর, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর
বাবা : মোঃ মোজাম্মেল হোসেন, মা : মরহুম ফিরোজা বেগম, স্ত্রী : আরিফা হোসেন।  শিক্ষা : মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর, এমবিএ, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় মাস্টার্স, পেশা : সরকারি চাকরি।
লেখালেখি : সত্তর দশকের অপরাহ্ণ থেকে।  উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ : ছড়া-লুটোপুটি, উড়োচিঠি, নাকখপতা, ছড়ার জলে জোসনা জ্বলে, পাতায় পাতায় ছড়া, লম্বা মোটা বেঁটে, জোড়াতালি, সজাগ থাকার দিন, রুপ বদলের খেলা, শত রকমের ছড়া, টিকটিকি, সমকালীন ছড়া, বাছাই করা আমার ছড়া, ছোটদের গল্প-পানামা রহস্য, পামস্যার, বায়োস্কোপ, কাঁচ পাহাড়ের রাজকন্যে, ফুল ফোটানো বুড়ো, গল্প নিয়ে গল্প, ভ্রমণ ও অন্যান্য-টোকিওর টুকিটাকি, নিপ্পনের নানা কথা, বাংলাদেশের মেলা, সূর্যঘড়ি ও অন্যান্য, জাপান মানে জমজমাট, আমাদের কাবা।
প্রবন্ধ : বিশ্ব দিবস, জাতীয় দিবস।
সম্পাদনা : একুশের ছড়া কবিতা।
উল্লেখযোগ্য স্বীকৃতি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার-১৯৮৫, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্মৃতিপদক-১৯৯৮,  কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য পুরস্কার- ২০০০, চন্দ্রাবতী একাডেমি স্বর্ণপদক-২০০৩, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার-২০০২, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২০, নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার ২০১৬, কবি সিকান্দার আবু জাফর স্মৃতি পুরস্কার-২০১৭, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৮, বাংলাদেশ শিশু সাহিত্য সংসদ পুরস্কার-২০১৮, আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার-২০১৮।

0 review for আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি

Add a review

Your rating