সকল বই

একাত্তরের গণহত্যা যমুনার পূর্ব-পশ্চিম

একাত্তরের গণহত্যা যমুনার পূর্ব-পশ্চিম

Author: শফিউদ্দিন তালুকদার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012001790
Edition02 Jan, 2011
Pages160
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

একাত্তরে রক্তে লাল হয়েছিল যমুনা। তার রঙ দিয়েই যেন পতাকার লালটা জ্বলজ্বল করছিল। পাকিস্তানী হানাদাররা উন্মত্ত হয়ে তছনছ করেছিল যমুনার পূর্ব-পশ্চিম উপকূল। সেই দৃশ্যগুলোকে তুলে ধরে লেখা বইটি জানান দেয়  অনেক হারিয়ে আমাদের স্বাধীনতা পাওয়ার দলিল এটি।
রক্তে লেখা বইটি বিন্যস্ত করা হয়েছে সত্যাসত্য প্রমাণ নিরিখে। গুরুত্বের সঙ্গে বিবেচনায় যুক্ত হয়েছে প্রতিটি ঘটনা।
আজও যমুনা কূলকূল বয়ে বেড়ায়, মানুষের সুখদুঃখের কাঁদে। কিন্তু সে আসলে বয়ে নিয়ে যাচ্ছে এক শোকের ইতিহাস। বয়ে নিয়ে যাচ্ছে একাত্তরের গভীর ক্ষতগুলো। 
যমুনার পারে গুলির শব্দ, বাড়িঘর পোড়ানোর ধোঁয়া কুণ্ডুলি পাঁকাচ্ছে আকাশে, মানুষ পালাচ্ছে, বিদ্রোহী মানুষ ফের উঠে দাঁড়িয়েছে। হানাদার আর রাজাকারদের দৌরাত্ম্য শেষে, অবশেষে বিজয়। এর অর্জনে প্রবাহিত যে অশ্রু জলধারা, তারই দু-একটি বিন্দু দিয়ে রচিত এ বইটি।

Authors:
শফিউদ্দিন তালুকদার

শফিউদ্দিন তালুকদার।  জন্ম : ১৯৬৭ সালে।  টাঙ্গাইল জেলার যমুনাপাড়ের গ্রাম জুঙ্গীপুরে।  নদীর সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা বিচিত্র অভিজ্ঞতায় সংগ্রামমুখর ঋদ্ধ জীবন।  বর্তমানে ভূঞাপুর সদরে বসবাস করছেন।  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স।  শমসের ফকির ডিগ্রি কলেজে অধ্যাপনা করছেন।  তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইতিহাস একাডেমির সদস্য।  কবিতা দিয়ে সাহিত্যের জগতে অগ্রযাত্রা।  শফিউদ্দিন তালুকদার স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, ফোকলো ও আদিবাসী গবেষক হিসেবে ইতোমধ্যে দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন।  তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : স্বজনেরা ঘুমায় (১৯৯৯), বুকের সরোবরে (২০০০), ভূঞাপুরের জনজীবন ও সংস্কৃতি (২০০৪), মুক্তিযুদ্ধে ভূঞাপুর (২০০৭), বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা (২০১০), একাত্তরের গণহত্যা : যমুনার পূর্ব-পশ্চিম (২০১১), টাঙ্গাইল জেলার লোককবি ও লোকসঙ্গীত (২০১২) প্রভৃতি।

0 review for একাত্তরের গণহত্যা যমুনার পূর্ব-পশ্চিম

Add a review

Your rating