সকল বই

কপাল

কপাল

Author: সঞ্জীব চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177561500
Pages116
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

মুখ্যত জীবন থেকেই তাঁর সৃষ্টির উপকরণ খুঁজে নেন একজন সাহিত্যিক। কিন্তু কোন জীবন? তাঁর নিজের, নাকি তাঁর চারপাশে যাঁরা জড়ানো আর ছড়ানো— তাঁদের? সব জীবনেই কি থাকে গল্প? সব প্লটই কি সাহিত্যের উপযোগী? কতটাই বা মেশাতে হয় কল্পনা? এমন বিস্তর সমস্যা-দ্বন্দ্বে জর্জর এক লেখককে কেন্দ্র করে এই উপন্যাস।একে এই কাহিনি আদ্যন্ত উত্তমপুরুষে বর্ণিত, তদুপরি সঞ্জীব চট্টোপাধ্যায়ের সরস কলমের জোরালো আঁচড়ে এমন জীবন্ত রূপে ফোটানো সাহিত্যের অন্দরমহলের ছবিটি আর এমনই অন্তরঙ্গ চেহারায় তুলে ধরা সাহিত্যিকের সমস্যা, বিড়ম্বনা ও অন্তদ্বর্ন্দ্বের জগৎটি যে কখনও কখনও বিভ্রম জাগে। তবে কি নিজের জীবনের কথাই এ-উপন্যাসে শুনিয়েছেন লেখক? আর, সেখানেই এ-উপন্যাসের সার্থকতা।

Authors:
সঞ্জীব চট্টোপাধ্যায়

১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্পসাংবাদিকতার শুরু। শিল্প মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্প প্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।

0 review for কপাল

Add a review

Your rating