সকল বই

কবির স্বধর্ম

কবির স্বধর্ম

Author: সৌরীন্দ্র মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350401583
Pages244
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

‘খ্যাতি অখ্যাতির নেপথ্যে’-র লেখক সৌরীন্দ্র মিত্র ছিলেন বহুভাষাবিদ, বিশেষ করে ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মান এবং স্প্যানিশ ভাষায় পারঙ্গম। সারাজীবন য়ুরোপীয় সাহিত্য এবং মননের জগতে ছিল তাঁর অক্লান্ত পরিভ্রমণ। সত্তর ও আশির দশকে ‘খ্যাতি অখ্যাতির নেপথ্যে’-র গবেষণার পাশাপাশি রবীন্দ্র জীবন ও সৃষ্টি সম্পর্কে তাঁর লেখা বহু প্রকাশিত (দেশ, চতুরঙ্গ ইত্যাদি পত্রিকায়) এবং অপ্রকাশিত রচনার থেকে কিছু নির্বাচিত প্রবন্ধ নিয়ে এই সংকলন প্রকাশ করা হল। এইসব প্রবন্ধে কবিতার ভাষা, শিল্পের নন্দনতত্ত্ব, নাটকের নির্মিতি এবং সাহিত্য ও রূপসৃষ্টির আরও বহুদিক নিয়ে রবীন্দ্র-চিন্তার আলোচনা করা হয়েছে সমগ্র য়ুরোপীয় চিন্তা জগতের সঙ্গে তুলনার মাধ্যমে। তার মধ্যে দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের পশ্চিমি সাহিত্য ও শিল্পের সঙ্গে পরিচয়ের একটি মানচিত্র এবং তাঁর গ্রহণ বর্জনের মনোগ্রাহী আলোচনা।

Authors:
সৌরীন্দ্র মিত্র

সৌরীন্দ্র মিত্র-এর জন্ম ১৬ নভেম্বর ১৯২০, কলকাতায়। শিক্ষা মিত্র ইনস্টিটিউশন মেন, সুরেন্দ্রনাথ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আই এ পরীক্ষায় কৃতিত্বের জন্য ডাফ স্কলারশিপ ও সারদাপ্রসাদ স্বর্ণপদক লাভ। ইংরেজি সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন নরসিংহ দত্ত কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যাদবপুর ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবং সবশেষে দীর্ঘকাল (১৯৬৬-১৯৮৫) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এবং অন্যান্য আধুনিক য়ুরোপীয় ভাষা বিভাগে অধ্যাপনা করেছেন। সাহিত্য বিষয়ে তাঁর বহু সারগর্ভ প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বই: খ্যাতি অখ্যাতির নেপথ্যে, TS Eliot : The Critic। ‘খ্যাতি অখ্যাতির নেপথ্যে’ গ্রন্থের জন্য টেগোর রিসার্চ ইনস্টিটিউটের থেকে ‘প্রাণতোষ ঘটক স্মৃতি পুরস্কার’ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘নরসিংহদাস পুরস্কার’-এ সম্মানিত। প্রয়াণ: ১০ মে ১৯৮৯।

0 review for কবির স্বধর্ম

Add a review

Your rating