সকল বই

কাবুলের পথে পথে

কাবুলের পথে পথে

Author: পান্থজন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177568486
Pages218
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ভ্রমন
Return Policy

7 Days Happy Return

অতীতকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত আফগানিস্তানের দুঃসময়ের শেষ নেই। একসময় পশ্চিমের আক্রমণকারী ও ব্যবসায়ীদের কাছে আফগানিস্তান ছিল ভারতবর্ষে ঢাকার দরজা। আধুনিক কালেও আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েনে বারবার বিধ্বস্ত হয়েছে এই দেশ।১৯৮৯ সালে রুশরা আফগানিস্তান ছেড়ে চলে যাবার পর শুরু হয় ভয়ংকর গৃহযুদ্ধ।। অতি-সম্প্রতি তালিবান হামলায় ক্রুদ্ধ আমেরিকা বোমাবর্ষণ করে গুঁড়িয়ে দিয়েছে এই দেশ। সব ব্যবস্থা তছনছ হয়ে গেছে। বিধ্বস্ত আফগানিস্তানে ডাক্তার হিসেবে গিয়েছিলেন ‘কাবুলের পথে পথে’র গ্রন্থকার পান্থজন। ন’মাসের অভিজ্ঞতায় তিনি জেনেছেন, আড়াই কোটি আফগানির মধ্যে ষাট লক্ষের কোনও স্বাস্থ্যব্যবস্থা নেই, পঁচিশ শতাংশ বাচ্চা মারা যায় পাঁচ বছরের আগেই, মেয়েদের এক-তৃতীয়াংশ মানসিক উদ্বেগজনিত অসুখে ভুগছে। তবু মানুষ বেঁচে থাকে, ভালবাসতে চায় জীবনকেই। ‘কাবুলের পথে পথে’ বিপর্যস্ত এক দেশের মর্মস্পর্শী প্রতিবেদন, যেখানে ধ্বংসচিত্রের মধ্যেও জীবন বাঙ্ময়।

Authors:
পান্থজন

পান্থজনের জন্ম ১৯৬৫ সালের দোল পূর্ণিমায়। জামশেদপুরের ইংরেজি মিডিয়াম স্কুলে- লোয়োলা আর ডি বি এম এস স্কুলে পড়াশুনো। বাড়িতে মা’র কাছে বাংলার হাতেখড়ি। ছোটবেলায় সন্দেশ পত্রিকায় এবং পরবর্তীকালে লিটল ম্যাগাজিনে অনেক গদ্য রচনা এবং কবিতা লিখেছেন।ডাক্তারি এবং সার্জারিসংক্রান্ত পঠনপাঠন পুণা থেকে। আপাতত এক সরকারি হাসপাতালের সার্জেন। ‘কাবুলের পথে পথে’ তাঁর প্রথম বই।

0 review for কাবুলের পথে পথে

Add a review

Your rating