সকল বই

কিশোর ক্লাসিক : জলদস্যু

কিশোর ক্লাসিক : জলদস্যু

Author: সুনীল গঙ্গোপাধ্যায়
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳125.00 ৳ 100.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher নালন্দা
ISBN9847009300214
Edition2015, 8th Printed
Pages64
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

সম্রাট আওরঙ্গজেবের আমলে দুর্ধর্ষ ফিরিঙ্গি জলদস্যু সিবাস্তিয়ান গঞ্জালেস দলবল সমেত মোগল সেনাপতি শায়েস্তা খাঁর হাতে আত্মসমর্পন করেছিল। শত বছরের পুরনো সেই ইতিহাসকে নতুন মোড়কে আমাদের সামনে তুলে এনেছেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সাথে হাজির করেছেন ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য ঘটনাকে। সত্যিই কি এই ইতিহাসের নায়ক শায়েস্তা খাঁ না অন্য কেউ। হতে পারে কি কোন বাঙালী

বইটি পড়া শুরু করলে আপনি খুঁজে পাবে, বাঙ্গালী কতো শক্তিশালী, কত তেজী, কতটা আত্মবিশ্বাসী, কতটা সাহসী। বাঙ্গালী হিসেবে যারা নিজেদেরকে ছোট করে দেখেন তাঁরা পাবেন নিজেদের আসল সম্মান খোঁজার পথ। আর সেই পথের নায়ক উপন্যাসের ব্রাহ্মণ বিশু ঠাকুর। পাবেন নিজেকে কুণ্ঠিত করে রাখা মাধব দাসের মত বাঙালির কথা, যারা শুধু গালাগাল করেই সুখ পায়। খুঁজে পাওয়া যাবে বার্মার সেই সময়ের ভয়ংকর মগ জলদস্যুর ইতিহাস, যাদের কথা আজো আমরা কথায় কথায় বলি "এইটা কি মগের মুল্লক নাকি"। বাকিটুকু জানতে গল্পটি পড়ুন।

 

? সেই রহস্যের সত্য ঘটনা জানতে পড়তে হবে এই বই।

Authors:
সুনীল গঙ্গোপাধ্যায়

বিশ শতকের শেষাংশে জন্ম নেওয়া সব্যসাচী একজন বাঙ্গালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট- এমন বহু পরিচয়ে সাহিত্যের অগণিত ক্ষেত্রে তিনি রেখেছেন তাঁর সুকুমার ছাপ। নীললোহিত, সনাতন পাঠক কিংবা কখনো নীল উপাধ্যায় ছদ্মনামে প্রকাশিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এর বই সমূহ। অধুনা বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ৭ সেপ্টেম্বর ১৯৩৪। কিন্তু মাত্র চার বছর বয়সেই স্কুল শিক্ষক বাবার হাত ধরে সপরিবারে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। ১৯৫৩ সালে সাহিত্যে বিচরণ শুরু হয় কৃত্তিবাস নামের কাব্যপত্রিকার সম্পাদনার মধ্য দিয়ে। ১৯৫৮ সালে প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’। সুনীল গঙ্গোপাধ্যায় এর বই মানেই পাঠকের কাছে আধুনিকতা আর রোমান্টিকতার মেলবন্ধন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কবিতার বই হলো ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’ (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভূ’ ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বই সমগ্র ‘পূর্ব-পশ্চিম’, ‘সেইসময়’ এবং ‘প্রথম আলো’ তাঁকে এপার, ওপার আর সারাবিশ্বের বাঙালির কাছে করেছে স্মরণীয়। ‘কাকাবাবু-সন্তু’ জুটির গোয়েন্দা সিরিজ শিশুসাহিত্যে তাকে এনে দিয়েছিলো অনন্য পাঠকপ্রিয়তা। তাঁরই উপন্যাস অবলম্বনে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’র মতো চলচ্চিত্র। পাঠক সমাদৃত ভ্রমণকাহিনী ‘ছবির দেশে কবিতার দেশে’ কিংবা আত্মজীবনীমূলক ‘অর্ধেক জীবন বই’তে সাহিত্যগুণে তুলে ধরেছিলেন নিজেরই জীবনের গল্প। ২০১২ সালে মৃত্যুর আগ পর্যন্ত চার দশকে তিনি পরিচিত ছিলেন জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি এবং বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে।

0 review for কিশোর ক্লাসিক : জলদস্যু

Add a review

Your rating