মানুষের জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা পরীক্ষাস্থল বানিয়েছেন। পৃথিবীর ভোগ-বিলাস, স্বেচ্ছাচারিতা, অবাধ স্বাধীনতা, লোভ-লালসা, কামনা-বাসনা ইত্যাদির রঙিন সব উপকরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে থাকেন। শয়তান তার যাদুকরী অসঅসার মাধ্যমে বান্দাদের সেসব নিষিদ্ধ রঙিন জগতের পথ দেখায়। শয়তানের এ সম্মোহন থেকে মুক্তি পেতে, আল্লাহ তাআলার এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সেই রঙিন দুনিয়ার ফাঁদ ও ক্ষতিগুলো সম্পর্কে জানতে হবে।
জাস্টিজ মাওলানা তকী উসমানী দা.বা. এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি লেখেন না। তার সাবলীল বর্ণনায় প্রতিটি বিষয়ই হয়ে ওঠে হৃদয়গ্রাহী। সহজে অনুধাবনের পাশাপাশি তাঁর হৃদয়ের আকুতিগুলোও পাঠকের হৃদয়ে ছড়িয়ে পড়ে।
ক্ষণস্থায়ী এ দুনিয়ায় শয়তানের পাতা ফাঁদ ও তাদের নিষিদ্ধ সব রঙিন আস্তানার খবর জানতে, সেগুলো গুঁড়িয়ে দিয়ে ঈমানের পরিবেশে নিজেদের পথচলা নিশ্চিত করতে জাস্টিস মাওলানা তকী উসমানী রচিত ‘ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া’ বইটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আামরা আশা পোষণ করি।