সকল বই

ক্ষোভ

ক্ষোভ

Author: সৈয়দ শামসুল হক Editor: দেবাশীষ ঘোষ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 164.00 (18.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আগামী প্রকাশনী
ISBN978 984 04 1974 6
Edition2018, February
Pages88
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Dimension5.5×8.5
Category নাটক চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

সৈয়দ শামসুল হক-এর তিনটি ছোট গল্পের নাট্যরূপ দেয়া হয়েছে এই বইটিতে।তিনটি গল্পই ৭৫ পরবর্তী পটভূমিতে লেখা-যার নাট্যরূপ দিয়েছেন দেবাশীষ ঘোষ।গল্পগুলো রূপক এবং এর মাধ্যমে ৭৫ পরবর্তী নৈতিক ধ্বংস,সামাজিক ও মানসিক অবক্ষয়,লোভ,চতুরতা,দেশদ্রোহীতা ও সেই সাথে দেশের সাধারণ জনগণের অব্যাহত প্রতিবাদ ও সংগ্রামের চিত্র প্রতিফলিত।যে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের ভিতর দিয়ে এই দেশটি স্বাধীনতা অর্জন করেছে,দেশের সুবিধাভুগী ও লোভী কতিপয় মানুষের গভীর ষড়যন্ত্র সত্যেও দেশের সাধারণ জনগণ তাতে কখনোই বিমোহিত হয় নি এবং তাদের মাতৃভূমির আদর্শ থেকে বিচ্যুত হয় নি ।বস্তত আমাদের দেশের সাধারণ জনগণই হচ্ছেন এই দেশের অনিঃশেষ শক্তি, সাহস ও আশার দ্বীপানিত স্বপ্ন ।এই বইটি সেই জনগণের হাতে তুলে দেয়া হলো ।

Authors:
সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক' হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক বাংলাদেশের প্রখ্যাত একজন সাহিত্যিক, যিনি একাধারে কবিতা, ছোটগল্প, নাটক, উপন্যাস, কাব্যনাট্য, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখাতেই স্বচ্ছন্দে বিচরণ করেছেন। ৬২ বছরের দীর্ঘ লেখক-জীবনে তিনি সাহিত্যকর্ম ছাড়াও চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজও করেছেন। খ্যাতিমান এই লেখক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। আট ভাই-বোনের মাঝে তিনি ছিলেন সবচেয়ে বড়। কৃতিত্বের সাথে তিনি ম্যাট্রিক পাশ করলেও পরের বছরই বম্বে পালিয়ে গিয়ে সেখানে একটি সিনেমা প্রোডাকশন হাউজে কাজে যোগদান করেন। এরপর ফিরে এসে কলেজের পাট চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও স্নাতক শেষ করেননি। সৈয়দ শামসুল হক এর বই দর্শক ও সমালোচক উভয় সমাজেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সৈয়দ শামসুল হক এর বই সমূহ এর মধ্যে 'অনুপম দিন', 'সীমানা ছাড়িয়ে', 'খেলারাম খেলে যা', 'এক মহিলার ছবি' ইত্যাদি উপন্যাস; 'নারীগণ', 'ঈর্ষা', 'পায়ের আওয়াজ পাওয়া যায়' ইত্যাদি কাব্যনাট্য, এবং 'পরাণের গহীন ভিতর', 'প্রতিধ্বনিগণ' ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে। এছাড়াও সৈয়দ শামসুল হক এর বই সমগ্র এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুবাদগ্রন্থ, ছোটগল্প, শিশুতোষগ্রন্থ ইত্যাদি। সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি দীর্ঘ সাহিত্যজীবনে ভূষিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে, যেগুলোর মধ্যে 'বাংলা একাডেমি পুরস্কার', 'আদমজী সাহিত্য পুরস্কার' এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 'একুশে পদক' উল্লেখযোগ্য। এছাড়াও তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। কীর্তিমান এই সাহিত্যিক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

Editors:
দেবাশীষ ঘোষ

0 review for ক্ষোভ

Add a review

Your rating