সকল বই

গুপ্তি

গুপ্তি

Author: অরুণ কুমার বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳325.00 ৳ 260.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher পাঞ্জেরী পাবলিকেশন্স
ISBN9789846345230
Edition2022, 1st Published
Pages136
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

শীতের অবকাশ যাপনের জন্য গগন নামের ছেলেটা নিকট স্বজনদের সাথে বান্দরবান বেড়াতে গিয়েছিল। রিসাের্টে এক রাতে খুন হয়ে গেল সে! কে বা কারা তীক্ষ একটা কিছু দিয়ে তার দেহটা এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। লােকাল থানার ওসি ইন্সপেক্টর লােকমান ভেবে পাচ্ছিলেন না— কী কারণে আর কার হাতে গগনকে এই নির্মম পরিণতির শিকার হতে হলাে। তারপর রিসাের্টের একজন অতিথি ঘটনাস্থলে এসে হাজির হলেন। তিনি আর কেউ নন, খ্যাতিমান গােয়েন্দা অলােকেশ রয়। অলােকেশ কি পারবেন জটিল এই রহস্যের কিনারা করতে? গুপ্তি গল্পটি এই থ্রিলার গল্পগ্রন্থের উজ্জ্বলতম সংযােজন। সাতটি ভিন্নধর্মী তদন্ত কাহিনির সমাবেশ ঘটেছে এই গল্পগ্রন্থে। প্রতিটি গল্পের মূলে রয়েছে হত্যারহস্য ও তার বিস্ময়কর সমাধান। এভাবেই খুন হয়ে যায় নামক গল্পে তদন্ত কর্মকর্তারা নামেন বুলেট নামের এক তরুণের হত্যারহস্য উন্মােচন করতে। শ্বাসরােধ করে কে যেন মেরেছে তাকে। খুন-খারাপি গল্পটিতে দেখা যায় শীতলক্ষ্যার পানিতে ভেসে উঠেছে অপরিচিত এক তরুণের লাশ। সারা শরীর ক্ষত-বিক্ষত। পুলিশের সন্দেহ এই লাশ জুম্মনের। কে। এভাবে মারল তাকে? ওদিকে মরণছােবল গল্পে চৌকশ কাস্টমস কর্মকর্তা ফারাবী অকস্মাৎ মারা গেলেন? কী ছিল এই অদ্ভুত মৃত্যুর নেপথ্যে? বইটির প্রতিটি গল্পের শেষ পর্বে এসে পাঠক বিস্মিত হবেন। একটি গল্পের উস্কর্ষ যেন ছাড়িয়ে গেছে অন্যটিকে। জনপ্রিয় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের গল্পগ্রন্থ গুঞ্জি থ্রিলার সাহিত্যের জগতে এক ব্যতিক্রমী প্রয়াস।

 

Authors:
অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস।
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।  বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে।  লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।  তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ।  ঘুরতে পছন্দ করেন।  নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়।  বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প।  পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন।  তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।  
তার কিশোর উপন্যাস কালোকোট রহস্য, টিটন ও বনপলাশ, দস্যিছেলের গুপ্তধন, অন্তু অদৃশ্য, আড়ালে শত্রু, পোড়োবাড়ি রহস্য, অমীমাংসিত খুন, কালোচিতার প্রেতাত্মা, ভ্যাম্পায়ার, অভিশপ্ত পেন্ডুলাম, পিকিংমানব রহস্য, স্পাই, ওরা ডিটেকটিভ, রোহান ও তার বিচ্ছুরা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ভূত নিয়ে তার মেলা জানাশোনা।  উল্লেখযোগ্য ভূতের বই রাতদুপুরে সব ভুতুড়ে, ভূত ভয়ঙ্কর, ভৌতিক, ভূতের মায়ের টেলিফোন, পেতনির প্রতিশোধ ইত্যাদি।  অলোকেশ রয় তার প্রিয় গোয়েন্দা চরিত্র। 
তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে।  স্ত্রী ডা. তপতী মণ্ডল।  দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে।  পুরো লেখক পরিবার।

0 review for গুপ্তি

Add a review

Your rating