সকল বই

ছেঁড়া তার

ছেঁড়া তার

Author: সুচিত্রা ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177564648
Pages206
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

এক মহকুমা আদালতের বিচারক শুভময়। আদর্শবান, নীতিনিষ্ঠ। একমাত্র সন্তান মুনিয়াকে হারিয়ে স্ত্রী ঋতির সঙ্গে এক শীতল দাম্পত্যে থমকে গেছে ওদের যৌথ জীবনযাপন। মফস্‌সলের সরকারি কোয়ার্টারে বেয়ারা-খানসামা-চৌকিদার পরিবেষ্টিত জীবন শুভময়ের। ঋতি থাকে নিজের মায়ের সঙ্গে কলকাতায় ভাড়া-করা ফ্ল্যাটে। সন্তানশোক ভুলতে তার অবলম্বন কবিতা লেখা আর বুটিক ‘মায়াবিনী’। এ ছাড়াও তাকে সঙ্গ দেয় কবি-আবৃত্তিকার-লেখক-শিল্পীর বন্ধুমহল। এবং তার গুণমুগ্ধ স্তাবক কবি সোমদত্ত। ঋতির চোখে শুভময় এক আবেগবর্জিত, ন্যায়নীতিগ্রস্ত, অসামাজিক পুরুষ। তবু সেই শুভময়কেই ঋতির নতুন বুটিকের জন্য টাকার জোগাড় করতে ক্রিমিনাল ল-ইয়ার চন্দ্রচূড় চৌধুরীর দ্বারস্থ হতে হয় সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে। এই ঘটনার মানসিক চাপ ও বিবেকদংশন থেকে মুক্তি পেতে শুভময় জড়িয়ে পড়ে আশ্রয় ও বিচারপ্রার্থিনী অসহায় তাপসীর সঙ্গে। ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কও স্থাপিত হয় তাদের মধ্যে। ঋতি এদিকে সোমদত্তের সঙ্গে শরীরী মিলনের মুহূর্তে আবিষ্কার করে সোমদত্ত নয়, তাকে আসলে অতল গভীরে ভালবাসে শুভময়ই। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটবে? শুভময়ের সমস্ত অপরাধবোধের অবসান হবে কি ঋতির কাছে ফিরে এসে? সেই সূক্ষ্ম অনুভবের টানাপড়েনে নির্মিত হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের দুরন্ত উপন্যাস ‘ছেঁড়া তার’।

Authors:
সুচিত্রা ভট্টাচার্য

সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরিজীবনে প্রবেশ। বহু ধরনের বিচিত্র চাকরির পর এখন সরকারি অফিসারের পদ থেকে স্বেচ্ছা-অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষ ভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন। নন্‌জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্যসেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।

0 review for ছেঁড়া তার

Add a review

Your rating