সকল বই

ছেলেবেলা :  কবি প্রকাশনী

ছেলেবেলা : কবি প্রকাশনী

Author: রবীন্দ্রনাথ ঠাকুর
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 120.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কবি প্রকাশনী
ISBN9789849648680
Edition2022, 1st Published
Pages48
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বইমেলা ২০২২ আত্মজীবনী,
Return Policy

7 Days Happy Return

জীবন সায়াহ্নে বাংলা সাহিত্যের, বাংলার শ্রেষ্ঠতম মানুষটি পেছন ফিরলেন। লিখলেন শৈশবস্মৃতি। আর রবীন্দ্রনাথ লিখলেন বলেই ‘ছেলেবেলা’ নেহাত আত্মজৈবনিক গ্রন্থ হয়ে রইলো না। হয়ে উঠলো হারিয়ে যাওয়া সময়ের আখ্যান। অতীত ও ভাষা নিয়ে তুখোড় এক নিরীক্ষার উদাহরণ। তিনটি আত্মজীবনী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতি, আত্মপরিচয়। আর সব শেষে ছেলেবেলা।
কত স্মৃতিই না ভিড় করে এসেছে বিশ্বকবির কলম বেয়ে। প্যারীদাসীর তরি-তরকারি আনা থেকে দুখন বেহারার গঙ্গার জল বয়ে দিয়ে যাওয়া। কৈলাস মুখুুজ্জে, কানা পালোয়ান, মুকুন্দলাল দারোয়ান, ব্রজেশ্বরের মতো কতশত চরিত্র আজও যেন জীবন্ত হয়ে ভেসে ওঠে পাঠকের চোখের সামনে। সেজের আলোয় পড়ছেন। হাতে প্যারী সরকারের ফার্স্ট বুক। ভূতের ভয়ে এক ছুটে মায়ের ঘরে। দিদিমার গল্প বলার আসরের মুগ্ধতম শ্রোতা। দৈত্যপুরী থেকে রাজকন্যা। আর রাশভারী পিতামহাশয় বাড়িতে থাকলে পা টিপে টিপে হাঁটছেন। বেড়ে উঠছেন, পড়ছেন, শিখছেন। হয়ে উঠছেন রবীন্দ্রনাথ; যিনি আজও আমাদের পথ দেখান।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাঁধা শাসন ও শৃঙ্খলায় বেড়ে ওঠা সেই চিরশিশু আজও পাঠককে নিয়ে চলেছেন যেন এক স্বপ্নাভিসারে, রূপে-রসে-সৌন্দর্যে যা স্বতন্ত্র-অনন্য।

 

Authors:
রবীন্দ্রনাথ ঠাকুর born 1861-05-07

রবীন্দ্রনাথ ঠাকুর: জন্ম ৭ই মে, ১৮৬১ মোতাবেক ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ,  মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ মোতাবেক ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ। ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

0 review for ছেলেবেলা : কবি প্রকাশনী

Add a review

Your rating