সকল বই

ছোটদের কবিতাসংগ্রহ

ছোটদের কবিতাসংগ্রহ

Author: আহমাদ মাযহার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0913 0
Edition2019 Feb 1
Pages88
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

সদ্য শৈশব পার হওয়া বয়সে ছোটদের জন্য আহমাদ মাযহারের কবিতা লেখা শুরু।  প্রথম বই ঘুমের বাড়ি।  শিশুমনের ছোট ছোট সুখদুঃখ আর কল্পনা নিয়ে লিখেছেন তিনি।  রঙের ছড়াছড়ি আর কল্পনার পাখা নিয়ে তাঁর প্রজাপতি উড়ে যায়! 
বড়বেলায় পৌঁছে গিয়েও ছোটদের মনের ভুবনে ডুব দিয়েছেন।  খুঁজতে গিয়েছেন নিজের অতীতকে।  ছোটদের কাছে ফিরিয়ে দিতে চেয়েছেন সেই অতীতের সুন্দরটুকুুকে।  ভবিষ্যতের শিশুর কাছে রূপের ঝিকিমিকি মাখা আনন্দের পৃথিবীকে রেখে যাবার ইচ্ছে দিয়ে তাঁর কবিতাগুলো রাঙানো! 
সব মিলিয়ে তাঁর লেখা তিনটি বইয়ের সবগুলো কবিতা একত্রে সংগ্রহ করা হলো!

Authors:
আহমাদ মাযহার

আহমাদ মাযহার
জন্ম : ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়।  শিক্ষা : ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর।  ছোটদের জন্য গল্প কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি ও সাহিত্য-সমালোচনা লিখছেন।  অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। রচিত-অনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি।  পনেরো বছরেরও বেশি সময় ধরে আবদুল হককে নিয়ে গবেষণা ও লেখালিখি করছেন।  রচনা করেছেন আবদুল হকের জীবনী ও সংকলন করেছেন তাঁর নানা ধরনের রচনা।  শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন কর্মী হিশেবে।  বর্তমানে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। এছাড়াও বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন। 

0 review for ছোটদের কবিতাসংগ্রহ

Add a review

Your rating