সকল বই

জলরঙে আঁকা জীবন

জলরঙে আঁকা জীবন

Author: জেসমিন আক্তার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845100441
Edition2020 Feb 02
Pages144
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

’৭১-র স্বাধীনতা সংগ্রাম আমাদের জীবনকে পাল্টে দিয়েছে আমূল। জীবনকে পাল্টে দেওয়ার এই সংগ্রামে নাম লিখিয়েছেন সমাজের নানা স্তরের অগুনতি মানুষ।
মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত জলরঙে আঁকা জীবন উপন্যাসের মূল চরিত্রের নাম ইলোরা। দৃঢ় মনোবল আর আত্মপ্রত্যয়ে বলীয়ান এক কিশোরী। নানা ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে ইলোরার জীবন। চরম দুঃসময়েও সে কারো কাছে মাথা নত করেনি। 
এ উপাখ্যানে যুদ্ধের ভিতরে ইলোরা মুখোমুখি হয়েছে আরেক যুদ্ধে। যেখানে তাকে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে জীবনসংগ্রামে। তার এই লড়াই কোনোভাবেই যুদ্ধদিনের চেয়ে কোনো অংশে কম নয়।
জেসমিন আক্তার ঋজু ভাষায় তার উপন্যাসের ভিতর দিয়ে দ্বীপ জেলা ভোলার খণ্ডিত যুদ্ধের একটি প্রেক্ষিত, পটভূমি তুলে এনেছেন। উপন্যাসটিকে কখনো কখনো একটি অঞ্চলের ইতিহাস বলে মনে হয়। জীবনঘনিষ্ঠ লেখক হিসেবে তিনি সেই দায়িত্বের পরিচয় দিয়েছেন। উপন্যাসটি পড়তে পড়তে পাঠকের চোখে ভেসে উঠবে লাল-সবুজের বাংলাদেশ।

Authors:
জেসমিন আক্তার

জন্ম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়।  বাবা প্রধান শিক্ষক [অবসরপ্রাপ্ত ] মা গৃহিণী।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস  করে বর্তমানে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।  স্বামী আবুল হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব।
নব্বই দশকে লেখালেখির হাতেখড়ি যায়যায়দিন সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে।  শুরুটা  কবিতা দিয়ে হলেও পরবর্তী সময়ে তিনি  প্রবন্ধ, গল্প, উপন্যাস লিখেছেন- যা বিভিন্ন সময়ে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়  ছাপা হয়েছে এবং পাঠকের প্রশংসা কুড়িয়েছে।
২০১৬ সালের একুশের বইমেলায়  প্রকাশিত রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে তার প্রথম গল্পগ্রন্থ যা পরবর্তী সময়ে বয়ে এনেছে “অতীশ দিপঙ্কর স্বর্ণপদক” সম্মাননা।
বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোর পশরা নিয়ে তিনি নির্মাণ করেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমাজ সচেতনতামূলক লেখা।  সহজ সরল ভাষায় নিজের মনের অভিব্যক্তি ফুটিয়ে তোলেন যা সহজেই পাঠকের মন আকৃষ্ট করে।  বিশেষ করে প্রকৃতি আর নারী তার লেখার সিংহভাগ দখল করে থাকে।

0 review for জলরঙে আঁকা জীবন

Add a review

Your rating