সকল বই

জয় বঙ্গবন্ধু

জয় বঙ্গবন্ধু

Author: নাসির আলী মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳995.00 ৳ 796.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher পাঠক সমাবেশ
ISBN9789848125601
Edition2022, 1st Published
Pages76
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বঙ্গবন্ধু কর্নারের বই
Return Policy

7 Days Happy Return

মানুষের মুখ ক্যামেরার শিল্পী নাসির আলী মামুনের সৃজন-সাধনার ভরকেন্দ্র। এত মানুষের মুখের পানে চেয়ে থাকার সাধ কেন এই আলোর শিল্পীর হৃদয়ে অফুরান! আমাদের বিস্ময় জাগায়। মামুন প্রধানত ইতিহাসখ্যাত মানুষের মুখ আলোকচিত্রায়িত করেছেন। স্বদেশের খ্যাতিমান মানুষ নয় শুধু, ছয় মহাদেশের অনেক কীর্তিমানের মুখ হয়েছে মামুনের ধ্যানবিন্দু। কিন্তু সব ছাপিয়ে একটি মানুষ, পেছনে আকাশ না থাকলে শোভমান হয় না যার ইমেজ, যার দিকে তাকিয়ে লক্ষ লক্ষ জনতা রচিত করে মানব-সমুদ্র, যাকে পরম মমতায় এ ভূখণ্ডের মানুষেরা নাম দিয়েছে বঙ্গবন্ধু। যাকে পিতৃজ্ঞান করা অনিবার্য হয়ে যায় তাঁর কীর্তির জন্য, তাই তিনি পরিজ্ঞাত হন জাতির জনক হিসেবে। তাঁকে কিশোর মামুন দেখেছেন জনতাঘনিষ্ঠ হয়ে বক্তৃতারত ভঙ্গিতে, দেখেছেন নেতাদের মাঝে মধ্যমণি হয়ে মত-বিনিময়ের একান্ত আলাপচারিতায়।

 

Authors:
নাসির আলী মামুন

১৯৭২ সালে নাসির আলী মামুন বাংলাদেশে পোরট্রেট ফটোগ্রাফির সূচনা করেন। আমাদের কালের শ্রেষ্ঠ মানুষদের বিভিন্ন দুর্লভ মুহূর্তগুলো অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ধরে রেখেছেন আলোকচিত্রে এবং তাঁর ক্যামেরায় ধারণ করা খ্যাতিমানদের পোরট্রেটের আলো-আঁধারের ঐশ্বরিক স্পর্শ তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি ও সুনাম এনে দিয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার গ্রহণের অভিনবত্বের পাশাপাশি ঘর নাই শিরোনামে তাঁর নেয়া গৃহহীনদের সাক্ষাৎকার সিরিজটি বাঙালি পাঠকদের বিশেষ আগ্রহের বিষয়। এক্ষেত্রে তিনি এক নতুন ঘরানার জন্ম দিয়েছেন। প্রকাশিত গ্রন্থ ১০টি। দেশে ও বিদেশে একক আলোকচিত্র প্রদর্শনীর সংখ্যা ৫৩টি। একাধিকবার ভ্রমণ করেছেন ইউরোপ আমেরিকার বহু দেশ। আলোকচিত্রে ধারণ করেছেন সেইসব দেশের অনেক বরেণ্য ব্যক্তিকে। ‘ফটোজিয়াম’ নামে ফটোগ্রাফির জাদুঘর প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি। ১৯৫৩ সালের ১ জুলাই ঢাকায় নাসির আলী মামুনের জন্ম। 

0 review for জয় বঙ্গবন্ধু

Add a review

Your rating