সকল বই

ঝোলাওয়ালা অর্থনীতি ও কাণ্ডজ্ঞান

ঝোলাওয়ালা অর্থনীতি ও কাণ্ডজ্ঞান

Author: জঁ দ্রেজ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350409480
Pages414
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

ভারতের অর্থনীতি এবং তার সঙ্গে দেশের সাধারণ মানুষের সামাজিক সম্পর্ক বিষয়ে জঁ দ্রেজ-এর বোঝাপড়া বিরল ও স্বতন্ত্র ধারার। গ্রামীণ ভারতে তিনি যেভাবে ঘুরেছেন, যে ধারায় ক্ষেত্রসমীক্ষা করেছেন, খুব কম অর্থনীতিবিদই তেমনটা করেন। এই অভিজ্ঞতা থেকে, কেবলমাত্র আর্থনীতিক ও সামাজিক নীতি বিষয়ক জনবিতর্কেই নয়, দেশের বাস্তব অবস্থা সম্পর্কে আমাদের ধারণা নির্মাণেও তিনি মূল্যবান অবদান রেখেছেন। যেসব বিষয় সচরাচর নজর কাড়ে না– ক্ষুধা, দারিদ্র, অসাম্য, দুর্নীতি ও সংঘর্ষ এইসব ‘আটপৌরে’ বিষয় নিয়ে তাঁর ভাবনাগুলো এখানে সাজানো হয়েছে। তৈরি হয়েছে গত দু’ দশকে দেশের সামাজিক নীতির বিবর্তনের অনন্য প্রেক্ষাপট। খাদ্যের অধিকার, কাজের অধিকার ইত্যাদি বিষয়ে এই কালপর্বের ঐতিহাসিক আইন ও উদ্যোগগুলির এবং সেই সূত্রে উঠে আসা তীব্র বিতর্কগুলির চুলচেরা বিশ্লেষণও ব্যাখ্যা করা হয়েছে।সমাজকর্মীদের হেয় করতে বাণিজ্যিক সংবাদমাধ্যম ‘ঝোলাওয়ালা’ শব্দটি ব্যবহার করে। এই বইটি নিশ্চিত প্রত্যয়ে, গভীর আর্থনীতিক বিশ্লেষণের সঙ্গে সমন্বিত যৌথ প্রয়াসের শিক্ষাগত মূল্যের কথা বলে। উন্নয়ন অর্থনীতির যে অভিমুখটি গবেষণা এবং সামাজিক সক্রিয়তাকে অঙ্গাঙ্গিভাবে মিলিয়ে দেয়, বিশদ ভূমিকায় দ্রেজ সে পথের সমর্থনে জোরালো যুক্তি হাজির করেছেন। এ বই যতটা অর্থনীতিবিদদের, ততটাই পাঠক সাধারণের।

Authors:
জঁ দ্রেজ

জঁ দ্রেজ ইউনিভার্সিটি অফ এসেক্সে ম্যাথমেটিক্যাল ইকনমিকস পড়েছেন এবং অর্থনীতিতে পিএইচ ডি করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে। পড়িয়েছেন লন্ডন স্কুল অফ ইকনমিকস এবং দিল্লি স্কুল অফ ইকনমিকসে। এখন রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। উন্নয়ন অর্থনীতিতে, বিশেষত ভারতের প্রেক্ষিতে, তাঁর অবদান বিপুল ও ব্যাপ্ত। অমর্ত্য সেনের সঙ্গে যৌথভাবে লিখেছেন হাঙ্গার অ্যান্ড পাবলিক অ্যাকশন(১৯৮৯) এবং অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস(২০১৩)। প্রোব রিপোর্ট নামে পরিচিত পাবলিক রিপোর্ট অন বেসিক এডুকেশন ইন ইন্ডিয়া-রও তিনি অন্যতম লেখক। সামাজিক ও আর্থনীতিক অধিকারের বিভিন্ন আন্দোলনে এবং বিশ্বজোড়া শান্তি ও নিরস্ত্রীকরণের আন্দোলনে দ্রেজ সক্রিয়। ২০০২ সাল থেকে তিনি ভারতের নাগরিক, এ দেশই তাঁর বাসভূমি ও কর্মভূমি।

0 review for ঝোলাওয়ালা অর্থনীতি ও কাণ্ডজ্ঞান

Add a review

Your rating