সকল বই

তিন গল্পের নাট্যায়ন

তিন গল্পের নাট্যায়ন

Author: মোহাম্মদ বারী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101967
Edition2021 March 01
Pages120
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

প্রখ্যাত তিন বাংলা সাহিত্যিকের বিখ্যাত তিনটি গল্পের নাট্যায়ন। প্রথমটি জহির রায়হান-এর ‘সময়ের প্রয়োজনে’; দ্বিতীয়টি শওকত ওসমান-এর ‘ওই বাঁধে’ অবলম্বনে ‘বাঁধ’; তৃতীয়টি বুদ্ধদেব বসু-এর ‘অনুদ্ধারণীয়’। সবিশেষ উল্লেখ্য যে, বস্তুগত সাধারণ ভাবনা সামাজিক-বাগধারায় ব্যবহৃত হয় সামাজিক-সত্তা ও সামাজিক-চেতনার সমন্বয়ে। এটি ব্যক্তির দার্শনিকভিত্তি তৈরি করে। যে দার্শনিক-বিশ্বাস ওই ব্যক্তির সৃজন ও উচ্চারণে প্রতিফলিত হয়। এ সত্য প্রত্যক্ষ করা যায় মোহাম্মদ বারীর নাট্যায়নে। 
তিনি বিগত চার দশক ধরে ওই বস্তুগত সামাজিক-বাগধারার দার্শনিক-বিশ্বাসকে সত্তায় ও চেতনায় লালন করেছেন আস্থার সঙ্গে। পাশাপাশি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মীমাংসিত সত্যকেও তিনি নাট্যায়নে বিশ্বস্ততার সঙ্গে যুক্ত করেছেন। সময়ের প্রয়োজনে নাটকে নাট্যকার দার্শনিক সত্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। বাঁধ এবং অনুদ্ধারণীয়তে তাঁর সামাজিক-সত্তা ও সামাজিক-চেতনা যূথবদ্ধ হয়েছে। প্রকৃতপক্ষে এই তিনটি নাট্যায়নে মোহাম্মদ বারী জীবনসত্য (Fact) ও শিল্পসত্য (Truth)-কে অনন্য দক্ষতায় রসায়িত করেছেন এবং নিজেকে বাংলা নাট্যায়ন-সাহিত্যে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছেন। তাঁর মহৎ এই সাহিত্য-উদ্যোগ নন্দিত হবে নিশ্চয়। 

Authors:
মোহাম্মদ বারী

মোহাম্মদ বারী।পুরো নাম মো. আবদুল বারী। বাবা মৌলভী আবুল হায়াত, মা সুরুতুন্নেসা। জন্ম ৩ এপ্রিল, রংপুরের শহরতলি দামোদরপুর গ্রামে। মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন প্রায় চার দশক ধরে। তিনি মঞ্চকেই নিজের মূল-আবাস বলে বিবেচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রূপান্তরিত ও নাট্যায়নকৃত নাটক : ‘সময়ের প্রয়োজনে’, ‘ছায়াচক্র’, ‘বাঁধ’, ‘অনুদ্ধারণীয়’, ‘মূল্য অমূল্য’, ‘সূর্যে সাইক্লোন’ ইত্যাদি। তিনি ১৯৯০ সালে নাট্যদল ‘ঢাকা পদাতিক’-এ যোগ দেন এবং পরবর্তী সময়ে নাট্যজন এস এম সোলায়মানের সাথে ‘অন্যদল নাট্য সম্প্রদায়’ ও ‘থিয়েটার আর্ট ইউনিট’ প্রতিষ্ঠা করেন। ‘থিয়েটার আর্ট ইউনিটে’র প্রধান সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে সম্প্রতি ‘অনুস্বর’ নামে নতুন নাট্যদল প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি এজি অনার্স, ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি অর্জন করেছেন তিনি। বর্তমানে বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য হিসেবে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

0 review for তিন গল্পের নাট্যায়ন

Add a review

Your rating