সকল বই

ত্রিখন্ড পুন্ডরীক সূত্র

ত্রিখন্ড পুন্ডরীক সূত্র

Author: সরোজকুমার চৌধুরী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 720.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404256
Pages354
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category খ্রিস্ট ধর্মীয়-বৌদ্ধ ধর্মীয়
Return Policy

7 Days Happy Return

সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রে বুদ্ধের মূল ভাবধারা, বুদ্ধের ধর্মের সারাংশ, সংরক্ষিত আছে বলে লক্ষ লক্ষ বুদ্ধের ধর্মে বিশ্বাসীরা মনে করেন। দুটি হ্রস্ব সূত্র, অমিতাৰ্থ সূত্র ও বুদ্ধভাষিত সমন্তভদ্র বোধিসত্ত্বের তপস্যা- বিধি সূত্র, এর সঙ্গে যুক্ত আছে। এই তিনটি সূত্র মহাযান বৌদ্ধ ধর্মের সর্বপ্রধান সূত্ররূপে স্বীকৃতি লাভ করেছে। পৃথিবীর ধর্মগ্রন্থের ইতিহাসেও এর স্থান অনবদ্য ও অদ্বিতীয়। বর্তমান সংস্করণ ত্রিখণ্ড পুণ্ডরীক সূত্রের প্রথম বঙ্গানুবাদ। সুদীর্ঘ চল্লিশ বছর ধর্ম প্রচারের পর, বুদ্ধ তাঁর মহাপরিনির্বাণের অল্প কিছুদিন পূর্বে সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রটি প্রকাশ করেন। এই সূত্রের ভাষণদানের সমাবেশে তাঁর শিষ্যগণ ও দেবতা থেকে আরম্ভ করে অপদেবতা পর্যন্ত অনেকেই উপস্থিত ছিল। অনন্ত বিশ্বের পরিপ্রেক্ষিতে তিনি সূত্রটি বলেন, ও তাঁর বাণী গদ্য এবং পদ্যে প্রদান করেন। এতে তিনি অনেক উপমাও ব্যবহার করেন যাতে সূত্রটি সহজে বোঝা যায়। সূত্রের তিনটি প্রধান বক্তব্য বিষয় হচ্ছে, (১) যে কোনও লোক সম্বোধি অর্থাৎ বুদ্ধত্ব অর্জন করতে পারবে, এবং এটাই বিশ্বাসীর চরম লক্ষ্য হওয়া উচিত। (২) বুদ্ধ শাশ্বত। তিনি অনাদি অতীত থেকে বিদ্যমান আছেন, এবং প্রাণীদের সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রের শিক্ষার মাধ্যমে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে বহু রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। (৩) বৌদ্ধধর্মে সাধনার সর্বাপেক্ষা উত্তম পথ হচ্ছে বোধিসত্ত্ব-মার্গ যেখানে বিশ্বাসী কেবলমাত্র নিজের জন্য নয়, সব প্রাণীর মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করে। সদ্ধর্ম পুণ্ডরীক সূত্র প্রকাশ করার অনতিকাল পূর্বে বোধিসত্ত্বদের নিকট বুদ্ধ অমিতাৰ্থ সূত্রটি ব্যাখ্যা করেন। সূত্রটি সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রের মুখবন্ধ রূপে পরিচিতি লাভ করেছে। অনুমান করা হয় যে বুদ্ধভাষিত সমন্তভদ্র বোধিসত্ত্বের তপস্যা-বিধি সূত্রটি সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রের পর প্রদান করা হয়। এখানে অনুশোচনার বিধানকে বুঝিয়ে বলা হয়েছে। সূত্রটি সদ্ধর্ম পুণ্ডরীক সূত্রের উপসংহার রূপে পরিগণিত হয়। এখানে বিশেষ করে অনুশোচনা কথা বলা হয়েছে বলে, এর অন্য নাম ‘অনুশোচনা সূত্র’।

Authors:
সরোজকুমার চৌধুরী

অনুবাদক সরোজকুমার চৌধুরী ১৯৫৬ সালে ভারতের শিক্ষা মন্ত্রালয়ের বৃত্তি নিয়ে দু বছর জাপানে জাপানি ভাষা নিয়ে পড়াশুনো করেছেন। তিনি ভারতের রক্ষা মন্ত্রালয়ের বিদেশি ভাষা বিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও জাপানের আইচি গাকুসেন দাইগাকু বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা অধ্যাপনা করেছেন। তিনি টোকিওর এশিয়া ও আফ্রিকার ভাষা ও সংস্কৃতি গবেষণালয়ে (Institute for the Study of Languages and Cultures of Asia and Africa) ভিজিটিং প্রফেসর ছিলেন।

0 review for ত্রিখন্ড পুন্ডরীক সূত্র

Add a review

Your rating