সকল বই

দেশ সুবর্ণজয়ন্তী কবিতা সংকলন

দেশ সুবর্ণজয়ন্তী কবিতা সংকলন

Author: সাগরময় ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170666967
Pages216
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

‘দেশ’ পত্রিকার জন্মলগ্নে বাংলা কবিতার গগনে রবীন্দ্রনাথ পূর্ণগৌরবে সমাসীন। তিনি একাই একশো, তাছাড়াও আরও কয়েক শত কবি তাঁর পদাঙ্ক অনুসরণ করে লিখে যাচ্ছিলেন। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রানুসারী কবিবৃন্দকে নিয়ে ‘দেশ’ পত্রিকার যাত্রা শুরু| তখন নজরুল ইসলামও নিজস্ব রীতির প্রতিষ্ঠা করেছেন, তাঁরও যথেষ্ট সংখ্যক অনুগামী ছিল। ‘দেশ’ পত্রিকা এই সব কবিদেরও সসম্মানে আহ্বান জানিয়েছে। এই পত্রিকায় কবিতা লিখেছেন জেলখানা থেকে রাজবন্দীরা আবার সুদূর প্রবাস থেকেও কোনো কোনো কবি এই পত্রিকাকে অবলম্বন করেছেন। রবীন্দ্রনাথের তিরোধান ও নজরুলের লেখনী স্তব্ধ হয়ে যাবার কিছু আগে থেকেই এসে পড়েন ‘আধুনিক’ কবির দল। বাংলা কবিতা এই সময়ে হয়ে পড়ে বহুমুখী। ‘দেশ’ পত্রিকার দ্বার সকলের জন্যই উন্মুক্ত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে প্রমুখ কবিগণ এই পত্রিকায় নিয়মিত লিখেছেন। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাঁদের সমসাময়িক কবিবৃন্দ এবং তাঁদেরও অনুজ কবিরা সকলেই নিজেদের শ্রেষ্ঠ রচনাগুলিই ‘দেশ’ পত্রিকায় দিতে চেয়েছেন।কবিতার ইতিহাসে পঞ্চাশ বৎসর বড় কম সময় নয়। কবিতার বহিরঙ্গ অনবরতই বদলে যায়। বাংলা সাহিত্যের এই উজ্জ্বল শাখাটির সঙ্গে ‘দেশ’ পত্রিকা সব সময়েই সমসাময়িক। সুবর্ণজয়ন্তী বর্ষে গল্প ও প্রবন্ধের মতন কবিতারও একটি নির্বাচিত সংকলন প্রকাশিত হলো। এই পঞ্চাশ বৎসরে কত কবিতা প্রকাশিত হয়েছে তার ইয়ত্তা নেই। এসেছেন অগণন কবি। সম্পূর্ণ অচেনা অনেক কবিই এই পত্রিকার পৃষ্ঠায় প্রথম আত্মপ্রকাশ করে একদিন স্বনামধন্য হয়েছেন। কবিদের মধ্যে গুণাগুণের তুলনামূলক বিচার করা অতি দুরূহ, প্রত্যেকের রচনাই নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র। কিন্তু সব সংকলনকেই একটা সীমায় বাঁধতে হয়। সেই জন্য আমরা মোট একশো জন কবিকে বেছে নিয়েছি। শীর্ষে রয়েছেন রবীন্দ্রনাথ, শেষ হয়েছে একালের তরুণ কবিদের দিয়ে। উভয়বঙ্গের কবিরাই রয়েছেন এর মধ্যে।এই গ্রন্থটির মূল্য দু’রকম। একটি ঐতিহাসিক, এর মধ্যে বিধৃত রইলো গত পঞ্চাশ বছরের বাংলা-কাব্য-রূপান্তরের দলিল। আবার কাব্যরস আস্বাদনে এর মূল্য চিরকালীন। বিশ্বের যে-কোনো ভাষার কবিতার সঙ্গে বাংলা কবিতা যে সমানভাবে তুলনীয় এই সংকলনটি পাঠ করলে তা আবার সুনিশ্চিতভাবে প্রমাণিত হবে।

Authors:
সাগরময় ঘোষ

সাগরময় ঘোষ-এর জন্ম ২২ জুন, ১৯১২। শৈশব, কৈশোর ও ছাত্রজীবন মুখ্যত শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছায়ায়। সিটি কলেজের স্নাতক। সাহিত্য-শিল্প-সংগীত-নাটকে আবাল্য অনুরাগী। প্রথম দিকে কাজ করেছেন নবশক্তি ও যুগান্তর-এ। ছাত্রজীবনে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন একবার। আনন্দবাজার পত্রিকায় যোগদান ১৯৩৯ সালে। দীর্ঘদিন দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। ছাত্রাবস্থায় লিখতেন প্রবাসী ও বিচিত্রা পত্রিকায়। সম্পাদিত গ্রন্থ: পরম রমণীয়, অষ্টাদশী ও দেশ পত্রিকার সুবর্ণজয়ন্তী গল্প-কবিতা-প্রবন্ধ সংকলন। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কার ‘একটি পেরেকের কাহিনী’ গ্রন্থে। ১৯৮৪ সালে পেয়েছেন অশোককুমার সরকার স্মৃতি পুরস্কার। ১৯৮৬ সালে বিশ্বভারতীর দেশিকোত্তম সম্মানে ভূষিত। প্রয়াণ: ১৯ ফেব্রুয়ারি ১৯৯৯।

0 review for দেশ সুবর্ণজয়ন্তী কবিতা সংকলন

Add a review

Your rating