সকল বই

ধানসিঁড়ি পাড়ে

ধানসিঁড়ি পাড়ে

Author: এ, কে, এম আরিফ হোসেন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0804 1
Edition2019 Jan 1
Pages134
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

সুগন্ধা, বিষখালি, গাবখান, ধানসিঁড়ির অববাহিকায় ছোট্ট মফস্বল শহর ঝালকাঠি।  বরিশাল বিভাগীয় শহরের নিকটে এ জেলার ভৌগোলিক অবস্থান।  অতি প্রাচীনকাল থেকে ঝালকাঠি ব্যবসাকেন্দ্র হিসেবে সুপরিচিত। এজন্য দ্বিতীয় কলকাতা বলা হয়ে থাকে। 
বাঙলার মহান নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হক-এর মাতুলালয় সাতুরিয়া গ্রামটি ঝালকাঠি জেলার অন্তর্ভুক্ত।  নারী জাগরণের নেত্রী ও কবি কামিনী রায় এ মাটির সন্তান।  এখানে জন্মেছেন জারিসম্রাট আব্দুল গণি বয়াতী।
ঝালকাঠির গামছা, শঙ্খশিল্প, শীতলপাটি, কুড়িয়ানার পেয়ারাসহ স্থানীয় আরও বেশকিছু জিনিস বাংলার ঘরে ঘরে ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে।
ছোট্ট এই মফস্বল শহর ও শহরতলির মানুষের জীবনযাত্রা, ভাষা এবং কৃষ্টি-সংস্কৃতির কথা লিপিবদ্ধ হয়েছে এ বইটিতে। 

Authors:
এ, কে, এম আরিফ হোসেন

এ, কে, এম আরিফ হোসেন ওরফে মোহাম্মদ আরিফ পেশায় একজন মিডিয়া কর্মী।  তিনি টেলিভিশনের জন্য ক্রিয়েটিভ প্রোগ্রাম প্ল্যানিং ও স্ক্রিপ্ট রাইটিং-এর কাজ করেন।  জনপ্রিয় টিভি শো সিসিমপুর-এর একজন লেখক ছিলেন।  বাউলদের নিয়ে বাংলাদেশের প্রথম টিভি রিয়ালিটি শোসহ বেশ কয়েকটি রিয়ালিটি শো-এর সৃজনশীল পাণ্ডুলিপি রচয়িতা।  লিখেছেন বিজ্ঞাপনচিত্র, জিংগেল, গান ইত্যাদি।  টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার কাজও করেছেন। 
বাংলাদেশ শিশু একাডেমীর শিশুবিষয়ক কর্মকর্তা ছিলেন।  গণসাহায্যসংস্থার থিয়েটার কর্মী হিসেবে তার ক্যারিয়ার শুরু।  টেলিভিশনে অনুষ্ঠান গবেষণা ও থিয়েটারের কাজে তিনি বাংলাবান্ধা থেকে টেকনাফ তথা বাংলাদেশ ঘুরে বেড়ান।
আশৈশব শিল্প সংস্কৃতির সাথে যুক্ত এ মানুষটির লেখালেখিতে হাতেখড়ি স্কুলজীবনে।  কলেজে প্রথম বর্ষে পড়ার সময় তার লেখা নাটক প্রথম মঞ্চায়ন হয়।  ছাত্রজীবনে তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের প্রথম যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজ শহর ও বরিশালে তার পরিচিতি রয়েছে।
শখের বশে আবৃত্তি, অভিনয় ও ছবি আঁকেন।  বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। 

0 review for ধানসিঁড়ি পাড়ে

Add a review

Your rating