সকল বই

নক্ষত্র গলে যায় আমার চুম্বনে

নক্ষত্র গলে যায় আমার চুম্বনে

Author: মোশাররফ হোসেন ভূঞা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0501 9
Edition2016 Feb 16
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

কবিতায় কবি কী করেন! কবিতায় কবি নিজের রক্ত পান করেন।  অথবা কবি আত্মহননের মিছিলে যাত্রা করেন।  বিপরীত পথের মাঝখানে দাঁড়িয়ে কবি দেখেন অগ্নিগোলকের নৃত্য।  নক্ষত্র গলে যায় আমার চুম্বনের কবি মোশাররফ হোসেন ভূঞা মিছিলেও যান না, আত্মহননে তাঁর প্রবল বিতৃষ্ণা।  তিনি আপন সৌরভে সাধনা করেন নির্ভেজাল নির্মেদ বর্ণময় ছন্দিত কবিতা।  সেই কবিতা কখনো মখমলের জাদুতে মোড়ানো, কখনো তৃষ্ণার অনলে পোড়ানো, কখনো উঠানো নিকানো, কখনো প্রেমের ধূপে পোড়ানো, কখনো বিরহের যজ্ঞে রাঙানো, কখনো ঘৃণায় কুঞ্চিত, কখনো আবেগে মথিত, কখনো ...।  না নক্ষত্র গলে যায় আমার চুম্বনে কাব্য নিয়ে আর কাব্য নয়।  কবির চৈতন্যে আঁকা, ছন্দ মাধুর্যে বর্ণিত কবিতা, পাঠকদের হৃদয় হরণ করতে পারলেই....কাব্য সার্থক এবং সম্পূর্ণ হয়ে উঠবে। 

Authors:
মোশাররফ হোসেন ভূঞা

মোশাররফ হোসেন ভূঞা।  ১৯৬০ সালে গাজীপুর জেলার বড়দল গ্রামে জন্মগ্রহণ করেন।  পিতামাতা মরহুম মো. আবদুল মালেক ভূঞা ও মরহুম মোসাম্মৎ রমিজা খাতুন।  পড়াশোনা প্রাথমিক ও মাধ্যমিক গ্রামের স্কুলে।  উচ্চ মাধ্যমিক নটর ডেম কলেজে।  সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।  কর্মজীবন শুরু সপ্তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে।  বর্তমানে সরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত।  হাজার ব্যস্ততার মাঝেও তিনি সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।  তার পরিবারের সকলেই লেখক।  কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন নজরুল সাহিত্য পুরস্কার, কবিতালাপ সাহিত্য পুরস্কার, চে গুয়েভারা সাহিত্য পুরস্কার, ভাসানী সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সাহিত্য পুরস্কার, শামসুল হক সাহিত্য পুরস্কার, জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, শাহরিয়ার হাসান সাহিত্য পুরস্কার, শিশুকবি রকি সাহিত্য পুরস্কার, জীবনানন্দ সাহিত্য পুরস্কার, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ও কবি আবদুল হাই মাশরেকী সাহিত্য পুরস্কার। 
প্রকাশিত গ্রন্থসমূহ-
কবিতা : উর্বশীর খোলা চিঠি, শান্তি ও সরস্বতীর দেশ, নারী কণিকা, ভালোবাসার পদাবলী, পুষ্টিধন্য সন্তানের জননী, ধুয়ে যায় কামরাঙা ফুল, মেঘ ছুঁয়েছে মেঘের শরীর, জনক আমার বঙ্গবন্ধু, এই সময়ের পদ্য, নক্ষত্র গলে যায় আমার চুম্বনে, প্রেমের কবিতা, নারী ও প্রকৃতির কবিতা, নির্বাচিত কবিতা, কবিতা সমগ্র।
উপন্যাস : কোনো এক গাঁয়ের কথা, অমৃতের সন্তান, কনস্টেবলের ডায়েরি (প্রকাশিতব্য)
শিশুতোষ : কাঁকড়া নাচে তাধিন তা, রাতকানা ভূত, হুলো বেড়ালের সিনেমা দেখা, পুঁটি মাছের মোছ, ভূতের নাতি ও লাল পরী, কটকী ভূতের পেত্নী বউ, এই ছড়াটা তোমার এই ছড়াটা আমার, পরী কাটে ভূতের নাক।

0 review for নক্ষত্র গলে যায় আমার চুম্বনে

Add a review

Your rating