সকল বই

না মানুষি জমিন

না মানুষি জমিন

Author: আনিসুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳135.00 ৳ 108.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher সময় প্রকাশন
ISBN9789848942482
Edition2012, 5th Printed
Pages92
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

কুড়িজন নারীপুরুষ আর শিশুকে ধরে আনা হয়েছে সীমান্তে। তাদেরকে ঠেলে দেওয়া হবে ওই পারে। কিন্তু ওপারের সীমান্তরক্ষীরাও প্রস্তুত।কাউকে তাদের পারে তারা ঢুকতে দেবে না। সীমান্তের এপারের রক্ষীরা ঠেলে দিল তাদের নো-ম্যান’স ল্যান্ড বা না-মানুষি জমিনে। ওপারের রক্ষীরাও তাদেরকে রুখে দাঁড়াল সঙ্গিন উঁচিয়ে। খুব শীত ছিল তখন ওই এলাকায়। দু রাত প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে পড়ে রইল একদল মানবসন্তান।
তাদের মধ্যে একজন নারী গর্ভবতী। কুয়াশার চাদরের নিচে এক কন্যাসন্তান প্রসব করে তিনি মারা গেলেন। তার সঙ্গীরা ততক্ষণে উধাও ঘন কুয়াশার আড়ারে।
নো-ম্যান’স ল্যান্ডে পড়ে আছে মানবশিশু। কী তার দেশ? কী তার পরিচয়? এখন কী হবে ওই শিশুটির? এপার ওপার কেউ তার দায়িত্ব নেবে না।
কিন্তু রাষ্ট্র কিংবা রাজনীতিই শেষ কথা নয়। সব কিছুর উর্ধ্বে মানুষের মানুবিকতা। কিংবা মানুষ যেখানে মানবিকতা হারিয়ে ফেলে, সেখানে হয়তো এগিয়ে আসতে হবে কোনো পশুকেই।
আনিসুল হক লিখলেন এক নিদারুণ জাদুবাস্তবতার গল্প, যেখানে রঙ্গিন কাপড় পরিস্থিতি এক বাঁদর কাঁটাতারের বেড়ার গায়ে গুলিবিদ্ধ হয়ে ঝুলে থাকে, যাঁর শোকে কাঁদে মানুষ।

Authors:
আনিসুল হক

আনিসুলহকের জন্ম ৪ মার্চ ১৯৬৫, রংপুরের নীলফামারীতে। পিতা মরহুম মো: মোফাজ্জল হক, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম। জন্মের পরেই পিতা কর্মসূত্রে তারা চলে আসেন রংপুরে। রংপুর পিটি আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পড়াশোনা করেছেন তিনি। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে একবার যোগ দিয়েছেন সরকারি চারিতে, কিন্তু ১৫ দিনের মাথায় আবার ফিরে আসেন সাংবাদিকতা তথা লেখালেখিতেই। বর্তমানে একটি প্রথম শ্রেণীর জাতয়ি দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত।

সাহিত্যের প্রায় সব শাখাতেই কম বেশি তাঁর বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, কলাম, টেলিভিশন ও চলচ্চিত্রের চিত্রনাট্য, ভ্রমণকাহিনী, কাব্য-উপন্যাস, শিশুতোষ রচনা - নানাকিছু লিখেছেন। গদ্যকার্টুন নামে লেখা তাঁর কলাম খুবই পাঠক প্রিয়।

মা ইংরেজিতে ‘ফ্রিডম’ সমাদার’ নামে অনূদিত ও দিল্লি থেকে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা লাভ করেছে। উড়িষ্যা থেকেও ওডিশি ভাষায় বেরিয়েছে মা-এর অনুবাদ। সাহিত্যের জন্যে পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, সিটি ব্যাংক আনন্দ আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরীপদক, খুলনা রাইটার্স ক্লাবপদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, সুকান্ত পদক, ইউরো শিশু সাহিত্য পুরস্কার। তাঁর উপন্যাস মা পাঠক রেসরদার ফজলুল করিম তাঁর দিন লিপিতে লিখেলিছেন : ‘আমি বলি দুই মা। ম্যাক্সিম গোর্কির মা আর আনিসুলহকের মা।... এখন দুই মা যথার্থ মা হয়ে উঠেছেন আমার কাছে।

0 review for না মানুষি জমিন

Add a review

Your rating