সকল বই

নিলিন

নিলিন

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 280.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789849620259
Edition2022, 1st Published
Pages142
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

পৃথিবীর প্রথম মানব ক্লোনের নাম নিলিন। তৈরি করেছেন প্রফেসর রহমান, বাংলাদেশেই। সম্পূর্ণ প্রজেক্টটি ছিল অতি গোপনীয়। প্রজেক্টটিতে অর্থায়ন করেছে ডিডিলিন নামক এক বিদেশি ওষুধ গবেষণা প্রতিষ্ঠান। উনিশ বছর বয়সি সোনালি সবুজ চুলের অপূর্ব সুন্দর নিলিনকে সবার সম্মুখে উন্মোচন করার আগেই ডিডিলিন কোম্পানি দাবি করে বসে নিলিনকে তাদের নিকট হস্তান্তর করতে হবে এবং আরো জানায় নিলিনের উপর তারা গবেষণা করবে। রাজি হন না প্রফেসর রহমান, ডিডিলিনকে বুঝাতে চেষ্টা করেন যে নিলিন ‘মানুষ’। কিন্তু ডিডিলিন কর্তৃপক্ষ রাজি নয়, নিলিনকে তাদের চাই-ই-চাই। নিলিনের উপর গবেষণা করে এক নিলিন থেকে হাজার হাজার নিলিন তৈরি করবে তারা। তারপর তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করবে পৃথিবীর মানুষের কাছে। পুরো বিষয়টা ব্যবসায়িক। প্রফেসর রহমান রাজি না হওয়ায় ডিডিলিন দুজন সিক্রেট এজেন্টকে দায়িত্ব দেয় নিলিনকে পাচার করে বাংলাদেশের বাইরে এনে ডিডিলিনের গবেষণাগারে পৌঁছে দেয়ার জন্য। মিশনের প্রথম পর্বে তারা অপহরণ করে প্রফেসর রহমানকে। কিন্তু হাতছাড়া হয়ে যায় নিলিন। ইনকিউবেটর থেকে বের হয়ে নিলিন এখন ঢাকার রাস্তায়, অলি-গলিতে। সবকিছুই অপরিচিত তার। ঘটনাক্রমে তার সাথে পরিচয় হয় নিরবের। নিরব বুঝতে পারে নিলিন সাধারণ কোনো মানুষ নয়। নিলিনের অবিশ^াস্য সব ক্ষমতা রয়েছে। একটি ক্ষমতা হলো সে ভবিষ্যৎ দেখতে পারে। আর তাছাড়া রয়েছে তার সুন্দর, কোমল আর নিষ্পাপ ভালোবাসায় ভরা একটা মন। সেই ভালোবাসার মনে নিরব যখন হারিয়ে যাচ্ছে তখনই নিয়োগপ্রাপ্ত এজেন্টরা অপহরণ করতে সমর্থ হয় নিলিনকে। নিলিন এখন গোপন গবেষণাগারে, শুরু হতে যাচ্ছে তার উপর গা শিউরে ওঠা ভয়ংকর সব গবেষণা। 
 

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for নিলিন

Add a review

Your rating