সকল বই

নীল আলোর সন্তান

নীল আলোর সন্তান

Author: বিপুল দাস
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177567779
Pages152
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

এই পৃথিবীর সব মানুষের বুকের ভেতরে কিন্তু একদিকে মাধব, অন্যদিকে শ্রীময়ী। কারও মাধব প্রবল, তাই সবাই তাকে বলে পুরুষ। কারও আবার শ্রীময়ী প্রবল, তাই সংসার তাকে জানে নারী বলে। যখন এই শরীরের মাধব এই শরীরের শ্রীময়ীকে আরও আপন করে পেতে চায়, আস্বাদ করতে চায়, তখন ঘটে বড় আশ্চর্য কাণ্ড। সত্তর বছরের কীর্তন গায়ক বৃন্দাবনের কপালে টিপ, চোখে কাজল। ঘোমটা সরে গেছে। তার মুখে কিশোরীর লাবণ্য। সামনে হাত বাড়িয়ে বৃন্দাবন গাইছেন, ‘শুন শুন মাধব...’ প্রিয় মিলনের জন্য হাহাকার সুর হয়ে মিশে যায় বাতাসে। বৃন্দাবনের গানের সঙ্গে বেহালা বাজান বিধুমাস্টার। তিনিও এক নীল আলোর সন্তান। পরম-রমণীয়কে খুঁজে ফেরার এক অন্য স্বাদের উপন্যাস ‘নীল আলোর সন্তান’।

Authors:
বিপুল দাস

বিপুল দাসের জন্ম ১৯৫০, শিলিগুড়িতে। বিজ্ঞানে স্নাতক। পেশা শিক্ষকতা, বর্তমানে অবসরপ্রাপ্ত। আদি নিবাস অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায়। শিলিগুড়িতেই বড় হয়ে ওঠা, লেখাপড়া, চাকরি। উপন্যাস,ছোটগল্প ছাড়াও রম্যরচনা, শিশুকিশোরদের জন্য অনেক লেখা প্রকাশিত হয়েছে। রয়েছে একটি কবিতা সংকলন। প্রথম সাড়াজাগানো গল্প ‘অ্যান্টিবায়োটিক’ প্রকাশিত হয় অধুনালুপ্ত পাহাড়তলি পত্রিকায়। প্রথম উপন্যাস লাল বল বেরনোর সঙ্গে সঙ্গে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর লেখা লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকায় সমানভাবে আদৃত।  ভালবাসেন শাস্ত্রীয় যন্ত্রসংগীত, লোকসংগীত।

0 review for নীল আলোর সন্তান

Add a review

Your rating