সকল বই

পথের পাঁচালী এবং

পথের পাঁচালী এবং

Author: মহেন্দ্র মিশ্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177566062
Pages248
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category অনুবাদ সাহিত্যে
Return Policy

7 Days Happy Return

মহত্তম সৃজনশীল শিল্পীদের মধ্যে অন্যতম তিনি। তিনি সত্যজিৎ রায়। চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম স্রষ্টাদের সঙ্গে এক নিশ্বাসে উচ্চারিত হয় তাঁর নাম। কোনও বিশেষ পরিচয় বা বিশেষণ তাঁকে প্রকাশ করার পক্ষে যথেষ্ট নয়। তিনি স্বয়ংসম্পূর্ণ এক প্রতিষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের এক স্মরণীয় দিশারি।সত্যজিৎ রায়ের ব্যক্তিত্ব ও কৃতিত্ব নিয়ে ইংরেজিতে বেশ কয়েকটি সুন্দর ও সুপাঠ্য বই আছে। বাংলা ভাষাও এই গৌরবের অধিকারী। কিন্তু অন্যান্য ভারতীয় ভাষায় এমন বইয়ের অভাব রয়ে গেছে। সত্যজিতের জীবনব্যাপী সাধনার পরিচয় সেইসব ভাষাভাষীর কাছে খুবই জরুরি। এই গ্রন্থের লেখক ষাটের দশকের প্রথমার্ধে সত্যজিতের কালজয়ী কয়েকটি সিনেমা দেখে উপলব্ধি করেছিলেন, এই স্রষ্টার অসামান্য সৃষ্টি সম্পর্কে ইংরেজির বাইরে অন্য ভাষায় কিছু লিখতে হবে। লেখা জরুরি। এরপর থেকে সত্যজিতের বহুবিস্তারী চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর নিবিড় পরিচয় অন্তরঙ্গ সম্পর্কে পরিণত হয়।এরই ফলশ্রুতি হিন্দি ভাষায় লেখা তাঁর ‘সত্যজিৎ রায়: পথের পাঁচালী আউর ফিল্ম জগৎ’ বইটি। সত্যজিতের কীর্তি ও প্রতিভার প্রতি লেখকের শ্রদ্ধাজ্ঞাপন ও বিনম্র মূল্যায়নে ঋদ্ধ ও সুলিখিত সেই বইটি অনূদিত হল বাংলায়।

Authors:
মহেন্দ্র মিশ্র

মহেন্দ্র মিশ্রর জন্ম ১৯৩৮ সালে, উত্তরপ্রদেশের এটোয়া জেলার একটি গ্রামে। বাবা ছিলেন শিক্ষক এবং সংস্কৃত ও আয়ুর্বেদ শাস্ত্রে সুপণ্ডিত।শিক্ষা: ইংরেজি সাহিত্যে এম. এ। আগ্রা ও জব্বলপুর বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ইংরেজি বিভাগে লেকচারার পদে কাজ করার পর, ১৯৬২-তে ভারতীয় রেলওয়ে সার্ভিসে যোগদান। ১৯৯৬-এ অবসর গ্রহণের সময় ছিলেন রেলওয়ে বোর্ডের বরিষ্ঠ সদস্য এবং রেলমন্ত্রকের বিশেষ সচিব।অবসর গ্রহণের পর লেখালেখির কাজে পুরোপুরি আত্মনিয়োগ। অধ্যয়নের জগৎ বহুবিস্তৃত। সংস্কৃত, হিন্দি, ইংরেজি ছাড়াও উর্দু এবং বাংলা সাহিত্যের প্রতি লেখকের গভীর অনুরাগ। দেশ-বিদেশের সমান্তরাল চলচ্চিত্র সম্পর্কে নিরন্তর আগ্রহী। হিন্দিতে লেখা তাঁর দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘তাজ কী ছায়া মে’ ও ‘অনায়াস বর্ষা’।ভারতীয় রেল সম্পর্কে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ দুটি বই ‘রেল পরিবহন কা স্বরূপ’ এবং ‘ভারতীয় রেলকে সুনহার পন্নে’। লেখক দিল্লি নিবাসী।

0 review for পথের পাঁচালী এবং

Add a review

Your rating