সকল বই

পিতৃগণ

পিতৃগণ

Author: জাকির তালুকদার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 262.50 (25.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher রোদেলা প্রকাশনী
ISBN9789848975046
Edition2017, 2nd Printed
Pages302
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ঐতিহাসিক উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

বরেন্দির ভূমিপুত্রনেতা ভীম ও তার সহযোদ্ধাদের নিশ্চিহ্ন করতে রামপালের সাথে যোগ দিয়েছে আঠারো রাজা-সামন্ত-মহাসামন্ত। অঙ্গদেশাধিপতি মথন দেব, মহাপ্রতিহার শিবরাজদেব, রাজা কাহ্নুর দেব, রাজা সূবণ্যদেব, পীটীর রাজা দেবরক্ষিত মগধের অধিপতি ভীমযশাঃ, কোটাটবীর রাজা বীরগুণ, উৎকলরাজ জয়সিংহ, দেবগ্রামের রাজা বিক্রমরাজ, অপরমন্দারের মহারাজা লক্ষীপূর, তৈলকম্পের কল্পতর রুদ্রশিখর, কুজবটীর শূরপাল, উচ্ছালের রাজা ময়গলসীহ, ঢেক্করীর রাজা প্রতাপসীহ, কজঙ্গলের নরসিংহার্জুন, সঙ্কটগ্রামের চণ্ডার্জুন, নিদ্রাবলীর বিজয়রাজ আর কোশাম্বীপতি দ্বোরবর্ধন রথী পদাতিক অশ্বারোহী হস্তিযুথ নিয়ে ভীমের বিপক্ষে।

তাদের হয়ে বীরগাথা রচনা করে ‘বরেন্দ্রী কাল্মিকী, সন্ধ্যাকর নন্দী। তার কাব্য ঘোষণা করে রামপালই সঠিক, আর ভূমিপুত্র কৈবর্তরা ধিকৃত। রামপালের সভাকবির কাছে কি অন্য কিছু আশা করা যায়?
এইভাবে বিকৃত হয়ে যায় ইতিহাস। কেউ জানবে না, ভূমিপুত্ররা যে যুদ্ধ লড়ছে সেটাই ন্যায়যুদ্ধ। কারণ সেটাই স্বাধীনতার যুদ্ধ।
তাহলে আমরা , তাদের হাজার পরের প্রজন্ম, কোনোদিন কি জানতে পারব না পিতৃগণের গৌরবের সমাচার?
জানব!

সেই জন্যই তো দাসজন্মের শৃঙ্খল দুমড়ে-মুচড়ে ছুঁড়ে ফেলে মাতৃভূমিতে ফিরে আসছে কৈবর্ত -কবি পপীপ। সেই জন্যই তো পুঁথি, ভূর্জপত্র, খাগের লেখনি আর ভূষামাটি লাক্ষার কালির পাশাপাশি কবি পপীপ অস্ত্রহাতে চলে যুদ্ধযাত্রায়। জানব বলেই সেই পোড়ামাটি নিচে চাপাপড়া ইতিহাসে শিল্পের আলো প্রক্ষেপিত হয়ে রচিত হয় উপন্যাস ‘পিতৃগণ’

0 review for পিতৃগণ

Add a review

Your rating