সকল বই

প্রবন্ধ সংগ্রহ ১ - শিবনারায়ণ রায়

প্রবন্ধ সংগ্রহ ১ - শিবনারায়ণ রায়

Author: শিবনারায়ণ রায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177561050
Pages246
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

বাংলা ভাষায় মুষ্টিমেয় যে-কজন প্রত্যয়ী প্রাবন্ধিক আছেন, তাঁদের মধ্যে শিবনারায়ণ রায় অন্যতম। হয়তো নিরপেক্ষ বিচারে এ ক্ষেত্রে তিনি অগ্রগণ্য লেখকও। তাঁর লেখার সঙ্গে যাঁরা পরিচিত তাঁরা জানেন আমাদের জীবনযাত্রার, সমাজব্যবস্থার, ধ্যানধারণার, ভাষা এবং সাহিত্যের উৎকর্ষ সাধন শিবনারায়ণের প্রবন্ধ রচনার মূল উদ্দেশ্য। এই প্রয়াসসাধনে তাঁর রচনা দুটি প্রধান ধারায় বহমান। প্রথমটি সমাজের সমালোচনা, বিশ্লেষণ এবং রূপান্তরের উদ্দেশ্যে প্রবহমান, অন্য ধারাটি তেমনই ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে উৎকর্ষের সাধনায় নিয়োজিত। এই গ্রন্থে লেখকের ছ’টি গ্রন্থ থেকে সাহিত্যসম্পর্কিত সতেরোটি প্রবন্ধ সংকলিত হয়েছে। তাঁর নিজস্ব চিন্তা, যুক্তি, সাহিত্যপাঠের অভিজ্ঞতা, রুচি, বিবেক ও বুদ্ধি-নির্ভর এই রচনাগুলির অন্তর্লীন গভীরতা যেমন পাঠককে নিয়ত প্রাণিত করে, তেমনই বিস্ময়ের উদ্রেক করে এই বিষয়বৈচিত্র্য। বিশ্বসাহিত্যের ধ্রুপদীস্রষ্টা গোয়েটে-শেক্সপিয়র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ দত্ত কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহ পর্যন্ত এক দীর্ঘ কালসীমায় তিনি সমান স্বচ্ছন্দ, আলোচনায় সমান অনুসন্ধানী। নিজস্ব চিন্তা ও মত প্রকাশে শিবনারায়ণ কোথাও আপস করেননি। বলিষ্ঠ, সমৃদ্ধ ও সৃজন-সম্ভাবনাময় গদ্যে রচিত এই প্রবন্ধাবলি আবহমান মানুষের বিবর্তনশীল জীবনদর্শনের প্রাতিস্বিক ও বৈশ্বিক-পরিচয়।

Authors:
শিবনারায়ণ রায়

শিবনারায়ণ রায়-এর জন্ম ১৯২১ সালে, কলকাতায়। শিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বৃত্তি হিসেবে গ্রহণ করেন অধ্যাপনা। মাত্র চব্বিশ বছর বয়সে সিটি কলেজের লেকচারার (১৯৪৫)। ওই বছরই তাঁর প্রথম প্রবন্ধ গ্রন্থ ‘প্রেক্ষিত’ প্রকাশিত হয়। ১৯৬৩ থেকে ’৮১ পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ব বিভাগের অধ্যক্ষ। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। শান্তিনিকেতন, রবীন্দ্র-ভবন-এর অধ্যক্ষ (১৯৮১-৮৩)। এ ছাড়াও নানা সময়ে অন্যান্য জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন। র‍্যাডিক্যাল হিউম্যানিজম-এ বিশ্বাসী ও একদা মানবেন্দ্রনাথ রায়ের ঘনিষ্ঠ সহযোগী অধ্যাপক রায় চিন্তাশীল ত্রৈমাসিক সাহিত্যপত্র ‘জিজ্ঞাসা’র প্রতিষ্ঠাতা সম্পাদক। সাহিত্য, ইতিহাস, দর্শন ও সমাজসংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় এ যাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থের সংখ্যা পঁয়তাল্লিশটি। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর রচনা।

0 review for প্রবন্ধ সংগ্রহ ১ - শিবনারায়ণ রায়

Add a review

Your rating