সকল বই

ফুরায় শুধু চোখে

ফুরায় শুধু চোখে

Author: স্মরণজিৎ চক্রবর্তী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350403419
Pages184
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

আরভ ইঞ্জিনিয়ারিং না পড়ে পড়তে গিয়েছিল ফিজিক্স অনার্স। ভেবেছিল বাবাকে ভুল প্রমাণ করবে। প্রমাণ করবে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির বাইরেও একটা সফল হওয়ার জীবন রয়েছে। কিন্তু তা হল না। অনার্স শেষ করে চাকরি নিয়ে আরভকে পাড়ি দিতে হল বিহারের প্রত্যন্ত কোলিয়ারি অঞ্চলে। তার জীবনে ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগল নানান বিপদ, মনখারাপ আর লড়াই। রিকিতার প্রেম, মহেকের বন্ধুত্ব, আর সেলসের চাকরির ভেতরের লড়াইয়ের সঙ্গে মিশে গেল লাল মাটি, মহুয়া গাছ আর হারানো বন্ধুর মতো ছোট ছোট পাহাড়ি বাঁক। মিশে গেল বীরজি, লালা আর অধীরদার মতো মানুষজন। এ যেন নিজেকে নতুন করে চেনা। চোখের থেকে ফুরিয়ে যাওয়ার পরও জীবন বেঁচে থাকে। লড়াই বাঁচিয়ে রাখে আলো। চোখের থেকে ফুরিয়ে যাওয়ার পরও কিছুতেই ‘তাকে’ ভোলে না মানুষ! হাসি-খুশি ও মজার মাঝে ছোট ছোট মনখারাপ, না-পাওয়ার লাল নীল অন্ধকার আর অন্য এক জেদের গল্প শোনায় এই উপন্যাস।

Authors:
স্মরণজিৎ চক্রবর্তী

স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প উনিশ কুড়ি-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক দেশ পত্রিকায় প্রকাশিত। 

শখ: কবিতা, ফুটবল আর সিনেমা।

0 review for ফুরায় শুধু চোখে

Add a review

Your rating