সকল বই

ফুলমতী

ফুলমতী

Author: কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876093
Pages192
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

আমস্টারডাম থেকে আবেল ভ্যান ডার বার্গ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে কলকাতায় এসে বাড়তি দু’দিন থেকে গেল তার ভার্চুয়াল ঈশ্বরী ফুলমতী মাইকে খুঁজতে। তার বিশ্বাস দেড়শো বছর আগে কিশোরী ফুলমতীর এক অমিত বিক্রমের জন্যই তার জন্ম। আবেল সেই গল্প বয়ে নিয়ে যেতে চায় দেশে। তার ইচ্ছে টেসেল আইল্যান্ডে প্রিয়তমার কোলে মাথা রেখে একদিন সেই গল্প শোনাবে। ফুলমতীর গল্প খুঁজতে কলকাতায় তার সঙ্গী হয় মিতালী ওরফে রোজি, শচীবাবু,  দিলীপ। কলকাতার বিভিন্ন ঘাটে এই খোঁজের পাশাপাশি উন্মোচিত হয় দেড়শো বছর আগের দারিদ্র পীড়িত ভারতবর্ষের গ্রাম, ইনডেঙ্‌চার সিস্টেম, ওলন্দাজ গায়ানায় চিনি চাষ, মার্কাস ও এমিলির প্রেম, প্ল্যানটেশন মালিকদের মধ্যে হিংসা ও চক্রান্ত। পৃথিবীর দুই গোলার্ধের দুই দেশের দেড়শো বছরের ব্যবধানকে মুছে ফেলে এই উপন্যাস।

Authors:
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৪, ব্যারাকপুরে। প্রথম জীবন কেটেছে শ্যামনগরে। ইছাপুর নর্থল্যান্ড বয়েজ হাইস্কুলে প্রাথমিক শিক্ষা। স্কুলজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথমে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিনে লিখতেন। ২০০৫ থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় ছোটগল্প লিখছেন। ‘খেজুর কাঁটা’ গল্পটি নিয়ে হয়েছে শ্রুতিনাটক। ছোটগল্প ‘ছবির মুখ’ আকাশবাণীতে বেতারনাটক হয়ে সম্প্রচারিত হয়েছে। লেখকের ‘ব্রহ্মকমল’ গল্পটি ২০০৬-এ ‘দেশ রহস্যগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার লাভ করেছে। ২০০৭-এ ‘পূর্বা’ শীর্ষক একটি কল্পবিজ্ঞান গল্পের জন্য ‘দেশ গল্প প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান পেয়েছেন। রাধিকা লেখকের প্রথম উপন্যাস।পেশাদারি জীবনে ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্যপ্রযুক্তি বিষয়ে কর্মরত। সাহিত্য ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লেখেন। ভারতীয় মার্গ সংগীতের প্রতি বিশেষভাবে অনুরক্ত।

0 review for ফুলমতী

Add a review

Your rating