সকল বই

বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে

বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে

Author: ফারুক মঈনউদ্দীন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳380.00 ৳ 319.20 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অন্যপ্রকাশ
ISBN9789845023535
Edition2017, 1st Published
Pages192
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ভ্রমন
Return Policy

7 Days Happy Return

লেখক বলছেন বটে ‘অনুন্নত বিশ্বের পর্যটকদের ভ্রমণ এরকমই, কাকসানের মতাে। ভ্রমণপিপাসু মানুষের একজীবনে বিশ্বজোড়া অনন্ত অঙ্গনের কতটুকু আর দেখা হয় ? কিন্তু বইটি পড়ার পর পাঠকেরা উপলব্ধি করতে পারবেন কাকস্নানের নামে লেখক তাঁদের কত গভীরে নিয়ে গিয়ে অবগাহন করিয়ে এনেছেন পৃথিবীর নানান দেশ থেকে। আমেরিকার নেভাদার মরুভূমি থেকে। মঙ্গোলিয়ার স্তেপভূমি, ভারতের কাহ্নেরি গুহাস্থিত। ভিক্ষুবিহার থেকে ওলন্দাজ রাজধানীর খালপাড়ের। বারাঙ্গনাপল্লি পর্যন্ত বিভিন্ন জায়গায় লেখক ঘুরে। এসে পাঠকদের দ্বিতীয়বারের মতাে নিয়ে গেছেন। তাঁর স্বচক্ষে দেখা দ্রষ্টব্যগুলাে দেখিয়ে আনার। জন্য। আমেরিকা, তুরস্ক, নেদারল্যান্ড, মঙ্গোলিয়া এবং ভারতের মােট ১৫টি গন্তব্য নিয়ে লেখা ভ্রমণ। কাহিনিতে পাঠক কেবল মনশ্চক্ষে সে জায়গাগুলাে। দেখতেই পান না, বাড়তি উপহার হিসেবে লাভ। করেন সে সব জায়গার ইতিহাস, ভূগােল, সমাজ ও। মানুষ সম্পর্কে অভিজ্ঞান। লেখকের সরস বর্ণনায়। পাঠক বিস্মৃত হতে পারেন-একি পাঠ না ভ্রমণ ?

Authors:
ফারুক মঈনউদ্দীন

সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করলেও ফারুক মঈনউদ্দীন মূলত গল্পকার। তাঁর ছোটগল্পগুলো ভাষার অনবদ্য কাব্যিকতার জন্য প্রথম থেকেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। মানুষের অন্তর্লীণ অনুভ‚তি ও বহিরাচরণ তাঁর নিবিড় পর্যবেক্ষণে প্রমূর্ত হয়ে ওঠে। তাঁর প্রথম লেখা গল্প প্রকাশিত হয় ১৯৭৮ সালে অধুনালুপ্ত দৈনিক বাংলার সাহিত্য সাময়িকীতে, আর প্রথম গল্পগ্রন্থ ১৯৯০ সালে। কলকাতা থেকে প্রকাশিত হয় তাঁর অন্যতম গল্পগ্রন্থ আত্মহননের প্ররোচনা। নব্বই দশকের মাঝামাঝি থেকে তিনি অনুবাদ, সাহিত্য সমালোচনা, ভ্রমণ এবং অর্থনীতি বিষয়ক লেখালেখিতে নিজেকে ব্যাপৃত করেছেন। মার্কিন লেখক ক্লিনটন বি সিলির কবি জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী অ্যা পোয়েট অ্যাপার্ট গ্রন্থটির অনুবাদের জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ এবং ভ্রমণগ্রন্থ সুদূরের অদূর দুয়ার-এর জন্য ‘সিটি-আনন্দআলো পুরস্কার ২০১৯’ লাভ করেন। তাঁর এযাবত প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ তিনটি, অনুবাদ চারটি, ভ্রমণ সাতটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ পাঁচটি এবং প্রবন্ধগ্রন্থ একটি।

0 review for বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে

Add a review

Your rating