সকল বই

মায়াবী জীবন

মায়াবী জীবন

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 240.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789849954149
Edition2025, 1st Published
Pages128
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category রূপকথা-ভৌতিক
Return Policy

7 Days Happy Return

নীলিমার শখ ছিল বড় একটা আয়নার। তার স্বামী সেই শখ পূরণ করেছে। কিন্তু সে উপলব্ধি করে আয়নার মধ্যে গোপন কোনো রহস্য লুকিয়ে আছে। আয়নার দিকে তাকালেই শুনতে পায় গোঙানির শব্দ। কাচের ওপর রক্ত দিয়ে লেখা ওঠে ‘মায়াবী আয়নার মায়াবী জীবন’। মনে হয় আয়নার বুঝি জীবন আছে। একসময় দেখে আয়নার ভেতর থেকে মধ্যবয়সি এক পুরুষ তাকে ডাকছে। পুরুষটির সমস্ত শরীর সাদা চাদরে ঢাকা হলেও মুখটা অস্পষ্ট, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। ভয় পেয়ে যায় সে। সিদ্ধান্ত নেয় ঐ পুরুষের ডাকে সাড়া দেবে না, যাবে না আয়নার মধ্যে। কিন্তু গোঙানির শব্দটা যে তাকে অস্থির করে ফেলে। অনুমান করে, কেউ তার কাছে সাহায্য চাইছে। শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পা বাড়ায় আয়নার মধ্যে। গোঙানির শব্দ লক্ষ করে এগোতে থাকলে খুঁজে পায় তার স্বামীর মতো দেখতে দ্বিতীয় আর একজনকে। অজানা ওই পুরুষকে বাঁচাতে গিয়ে বুঝতে পারে সে জড়িয়ে যাচ্ছে মায়াবী জীবনের বিভীষিকাময় পরিস্থিতিতে! এখান থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়! শেষ পর্যন্ত কী ঘটেছিল নীলিমার জীবনে? সে কি বেঁচে ফিরতে পেরেছিল? আর কী রহস্য লুকিয়ে ছিল মায়াবী আয়নায়?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for মায়াবী জীবন

Add a review

Your rating