সকল বই

মায়াবী জোছনার বসন্তে  : নালন্দা

মায়াবী জোছনার বসন্তে : নালন্দা

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 280.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher নালন্দা
ISBN9789848844311
Edition2016
Pages214
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্যারাসাইকোলজিকাল উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

নিশা আসে, নিশা যায়। কীভাবে আসে কীভাবে যায়। তা আমি জানি না। তবে ও আসে, যখনই আমি কামনা করি তখনই আসে। হােক তখন সকাল, বিকেল, সন্ধ্যা, দুপুর কিংবা মাঝরাত; কখনােই না নেই নিশার। আমার ডাকে সে সাড়া দেবেই। এজন্যই নিশাকে আমার এত ভালাে লাগে, ভালাে লাগে ওর মায়াবী রূপলাবণ্যকে, ভুবনভােলানাে হাসিকে। এক সময় অনুভব করি নিশা আমার জীবনের অনন্য এক প্রশান্তি। তাইতাে আমি সময় অসময় আশ্রয় খুঁজি নিশার মাঝে। সবার অলক্ষে গােপনে চলে যাই ওর কাছে। নিশা আমাকে নিরাশ করে না। পারিপার্শ্বিক অস্থিরতা আর অসুস্থতার বেড়াজাল থেকে আমাকে মুক্ত করে ও আমার জীবনে নিয়ে আসে পরম প্রশান্তি, জীবনকে করে তােলে সুখী আর আনন্দময়। কিন্তু কেন যেন আশেপাশের কেউই আমার এই সুখ আনন্দকে মেনে নিতে পারে না। কারণ তাদের দৃষ্টিতে নিশা অসম্পূর্ণ, অপূর্ণ, অযােগ্য। আমার আর নিশার সম্পর্কের নাকি কোনাে যৌক্তিকতা নেই, নেই কোনাে বৈধতা। তাইতাে সবাই উঠেপড়ে লাগে নিশার বিরুদ্ধে। নিশাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা করে তারা। আর নিশার শূন্যতা আমার দিকে ঠেলে দেয় অপূর্ব সুন্দরী নােভাকে। শুরু হয়। নিশা-নােভার যুদ্ধ। আর সেই যুদ্ধে ক্ষতবিক্ষত হতে থাকি আমি। এক সময় অনুভব করি যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু কে জয়ী হলাে সেই যুদ্ধে? সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমি অপেক্ষা করতে থাকি মায়াবী জোছনার বসন্তের জন্য। কবে আসবে বহু আকাঙ্ক্ষিত সেই মায়াবী জোছনার বসন্ত?

 

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for মায়াবী জোছনার বসন্তে : নালন্দা

Add a review

Your rating