‘মুজিব বাংলার বাংলা মুজিবের’ শেখ হাসিনার নতুন প্রবন্ধের সঙ্কলন। শেখ হাসিনা একজন স্বভাব-লেখক। রাষ্ট্র-পরিচালনার দুরূহ গুরুদায়িত্ব পালন সত্ত্বেও তিনি লেখালেখির অভ্যাসটি ছাড়েননি। সময় পেলেই তিনি কলম হাতে লিখতে বসেন। বক্ষমাণ গ্রন্থটি তাঁরই নিদর্শন। শেখ হাসিনার জীবন এক গভীর বিষাদে ভরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে তিনি হারিয়েছেন তাঁর পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেণু), তিন ভাই, দুই ভ্রাতৃবধূসহ ১৮ জন নিকটাত্মীয়কে। কাজেই খুব স্বাভাবিকভাবেই তাঁর লেখায় পিতা-মাতা, পরিবার, বাংলাদেশ, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং দেশের উন্নয়ন-ভাবনা প্রাধান্য পেয়ে থাকে। ‘মুজিব বাংলার বাংলা মুজিবের’ গ্রন্থটিও ব্যতিক্রম নয়। এ গ্রন্থের প্রবন্ধগুলো পড়ে পাঠকগণ শেখ হাসিনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির পাশাপাশি তাঁর রাষ্ট্রচিন্তা সম্পর্কে ধারণা পাবেন।