সকল বই

মুঠোর মাপ উপচে যেন পড়ে

মুঠোর মাপ উপচে যেন পড়ে

Author: পৌলোমী সেনগুপ্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408216
Pages336
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

পৌলোমী সেনগুপ্ত মনে করেন কবিতা মূলত একটি নির্জন শিল্প। দীক্ষিত মনন ও কল্পনায় বিস্তার থেকেই জন্ম হয় কবিতার, যা একক পাঠকের কাছে একান্তে পৌঁছতে পারে। কবিতা পাঠককে অসীমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে সক্ষম। তিনি তাঁর লেখার মাধ্যমে সেই স্থানটিতেই পৌঁছতে চেয়েছেন, যেখানে এক থেকে বহু এবং বহু থেকে একে যাতায়াত করা হয়ে ওঠে সহজতর। তাঁর কবিতা ভাবনা অনুসারে শৈলী খুঁজে নেয়। কখনও ছন্দে, কখনও গদ্যকবিতায় প্রকাশিত হয় কবিতার নিভৃত মায়াজাল। পেনসিল খুকি, আমরা আজ রুমালচোর, উল্কি, মেট্রোয় বৃষ্টি এবং অমৃত মন্থন এই পাঁচটি কাব্যগ্রন্থ একত্রে এখানে সংকলিত হয়েছে। কিন্তু কবিতা তাঁর কাছে এক অনন্ত যাত্রা, নিজস্ব নদী খুঁজে নেওয়ার মতোই... ‘কিন্তু একটা আস্ত নদী আজ অবধি পাইনি মুঠো ভরে / জল ঘাঁটব, সাঁতার দেব, চড়ুইভাতি করব তার চরে...’

Authors:
পৌলোমী সেনগুপ্ত

পৌলোমী সেনগুপ্ত-র জন্ম ২৩ ডিসেম্বর ১৯৬৯, বিহারের এক ছোট্ট শহর জামালপুরে। স্কুলে পড়তেন হিন্দি ও ইংরেজি। বাড়িতে বাংলা শেখা। কিন্তু ছোটবেলা থেকেই বাংলা ভাষা ও সাহিত্যে উৎসাহী। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ফরাসি ভাষাতেও তাঁর ডিগ্রি রয়েছে। আঠারো বছর বয়স থেকেই নিয়মিত কবিতা লিখছেন। কলেজে পড়ার সময় থেকেই ‘দেশ’ পত্রিকাসহ অন্যান্য অনেক পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ ‘পেনসিল খুকি’ ১৯৯৭তে প্রকাশের পরই সাড়া ফেলে দেয়। এই কাব্যগ্রন্থের জন্যই তিনি কৃত্তিবাস পুরস্কারে সম্মানিত হয়েছেন ২০০০ সালে। মনের তাগিদেই অল্প লেখায় বিশ্বাসী। একসময় সিভিল সার্ভিসে থাকলেও তা ছেড়ে দিয়ে এখন পেশায় সাংবাদিক। আনন্দমেলা, উনিশ কুড়ি, আনন্দলোক ও সানন্দা পত্রিকা সম্পাদনা করেছেন। অনুবাদক হিসেবেও তিনি সুপরিচিত। ইংরেজি থেকে বাংলায় উল্লেখযোগ্য অনুবাদ ঝুম্পা লাহিড়ীর উপন্যাস দ্য নেমসেক (সমনামী) ও দ্য লোল্যান্ড (নাবাল জমি)। ফরাসি থেকে বাংলাতেও অনুবাদ করেছেন, বিশেষ জনপ্রিয়তা পেয়েছে অ্যাসটেরিক্স কমিক্সের অনুবাদ। ছোটগল্পের জগতেও তিনি সাবলীল। অবসর সময়ে চর্চা করতে ভালবাসেন ইতিহাস, পুরাণ ও অন্যান্য ভাষা নিয়ে।

0 review for মুঠোর মাপ উপচে যেন পড়ে

Add a review

Your rating