সকল বই

ময়ূরাক্ষী, তুমি দিলে

ময়ূরাক্ষী, তুমি দিলে

Author: হর্ষ দত্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177567533
Pages200
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

ময়ূরাক্ষী। নামের মতোই কল্লোলিনী, জীবনের সবুজ উল্লাসে ভরপুর এক যুবতী। তিন চিত্রকর বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিল পলাশীর কাছাকাছি মীরপুরে, এক স্বপ্নের গ্রামে। সে-গ্রামের শস্যক্ষেত্রে নাকি প্রতি পূর্ণিমায় নেমে আসেন দেবী লক্ষ্মী। এই অদ্ভুত বিশ্বাসের জগতে, হরিদ্‌বর্ণী প্রাণের জগতে ফুলের সুগন্ধের মতো নিজেকে ছড়িয়ে দিয়েছিল ময়ূরাক্ষী। একটু-যা ব্যথিত হয়েছে সুনীত, ময়ূরাক্ষীর প্রেমিক। একান্তভাবে প্রেমিকাকে কাছে পায়নি সে, তাই বেদনা। মীরপুর থেকে ফেরার পথে ঘটল বিধ্বংসী দুর্ঘটনা। দুই বন্ধুর মৃত্যু বাক্‌স্তব্ধ করে দিল ময়ূরাক্ষীকে। বহু চেষ্টা করেছে সুনীত প্রেমিকাকে কথা বলাতে। চেষ্টা করেছে ময়ূরাক্ষীর বাবা-মা-ভাই-বোন প্রত্যেকে। সে এক দুঃসহ টানাপোড়েন। হঠাৎই রুদ্ধকণ্ঠ খুলে গেল একদিন। আর তখনই জানা গেল এক চরমতম দুঃসংবাদ। ময়ূরাক্ষী অন্তঃসত্ত্বা। কিন্তু কার সন্তান তার গর্ভে? সুনীতের! হায়াৎ-এর! না চয়নের! কার? এই প্রশ্নের সূত্রেই উন্মোচিত নিগূঢ় প্রাণের এক উপাখ্যান। ময়ূরাক্ষী যা করেছে, তা একমাত্র তার পক্ষেই সম্ভব। ময়ূরাক্ষী বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতমা নারী, এক স্পর্ধী ব্যতিক্রম। বহুর ভিড়ে স্বাতন্ত্র্যচিহ্নিত উপন্যাস, ‘ময়ূরাক্ষী, তুমি দিলে’।

Authors:
হর্ষ দত্ত

হর্ষ দত্তর জন্ম ১৯৫৫, কলকাতায়।পড়াশোনা করেছেন বঙ্গবাসী কলেজ-স্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অধ্যাপনা বৃত্তির সঙ্গে নিযুক্ত থাকবেন- এই লক্ষ্যে সাধ্যমতো পরীক্ষায় ভাল ফলাফলের চেষ্টা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণির এম.এ এবং এম.ফিল।অধ্যাপনার সুযোগ পেলেও, আশির দশকে রাজনীতি-অধ্যুষিত শিক্ষা ব্যবস্থার প্রবল প্রকোপে, এই পথে যেতে পারেননি। গ্রহণ করেছিলেন সাংবাদিকতার বৃত্তি।রামকৃষ্ণ-ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন আবাল্য। অস্ট্রেলিয়া, চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং ইত্যাদি দেশে সাহিত্যসংক্রান্ত আমন্ত্রণে ও প্রাতিষ্ঠানিক কাজে পরিভ্রমণ করেছেন।লেখক হিসেবে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন সমরেশ বসু সাহিত্য পুরস্কার, বিচয়ন সাহিত্য পুরস্কার, নিবেদিতা পুরস্কার, দ্বিজেন্দ্রলাল স্মৃতি পুরস্কার, আনন্দ-স্নোসেম পুরস্কার, তারাপদ বসু পুরস্কার ও উত্সব সম্মান।

0 review for ময়ূরাক্ষী, তুমি দিলে

Add a review

Your rating