সকল বই

যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য

যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য

Author: সালেক খোকন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 294.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101295
Edition01 Nov, 2020
Pages192
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫’ লাভ করেছেন গবেষক সালেক খোকন।
বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধার যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য বইটি। মুক্তিযুদ্ধের সময় আহত ১৪ জন প্রান্তিক মুক্তিযোদ্ধার কথা মাঠপর্যায়ে গবেষণা করে সালেক খোকন আমাদের উপহার দিয়েছেন।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় গবেষক বের করে এনেছেন দেশের প্রতি, মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি হানাদারবাহিনীর বিরুদ্ধে তাঁদের প্রতিরোধ, তাঁদের যন্ত্রণা, পরবর্তী প্রবংশের প্রতি তাঁদের আশাবাদ-এসব অনুষঙ্গ। সালেক খোকনের এই বই পাঠককে অলক্ষ্যে নিয়ে যাবে একাত্তরের রণাঙ্গনে। রক্ত-রাঙা সেই দিনের কথা বক্ষ্যমাণ গ্রন্থে যেভাবে উঠে এসেছে, তা আমাদের নতুন প্রবংশকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বিস্তার করবে সহযোগের হাত। এ-বই মুক্তিযুদ্ধ-গবেষণায় নতুন মাত্রা সঞ্চার করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
-কালি ও কলম

Authors:
সালেক খোকন

লেখক ও গবেষক।  জন্ম ঢাকায়।  পৈতৃক ভিটা বাড্ডা থানাধীন বড় বেরাইদে।কিন্তু শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে।  ব্যবস্থাপনায় স্নাতকোত্তর।  ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি।  নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।  যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও।
মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি।  তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘তরুণ কবি ও লেখক কালি ও কলম’ পুরস্কার লাভ করে।
নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়।  স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার।
সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।
প্রকাশিত গ্রন্থ ১৬টি।  আদিবাসীবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ-চন্দন পাহাড়ে, আদিবাসী পুরাণ, আদিবাসী উৎসব, আদিবাসী জীবনগাথা, কালপ্রবাহে আদিবাসী, আদিবাসী মিথ ও অন্যান্য।

0 review for যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য

Add a review

Your rating