সকল বই

রচনাসংগ্রহ - জ্যোতির্ময় রায়

রচনাসংগ্রহ - জ্যোতির্ময় রায়

Author: জ্যোতির্ময় রায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177563306
Pages566
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রচনাবলী-রচনাসংকলন
Return Policy

7 Days Happy Return

বিশ শতকের চল্লিশের দশকে একটি সাড়া-জাগানো চলচ্চিত্র, বিমল রায় পরিচালিত ‘উদয়ের পথে’। উত্তর কলকাতার একটি সিনেমা হলে টানা তিন বছর চলেছিল সেই বাংলা কাহিনী-চিত্র। ‘হাম রহি’ নামে তার হিন্দি রূপান্তরও চিহ্নিত হয়েছিল যুগান্তকারী বলে। এই চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের মতোই সেদিন রীতিমতো একটি চাঞ্চল্যকর নাম, তার কাহিনী ও চিত্রনাট্য লেখক—জ্যোতির্ময় রায়। ‘উদয়ের পথে’-র মতো তাঁর কথাও সকলের মুখে মুখে। দেখতে দেখতে ‘উদয়ের পথে’— ‘বেস্ট সেলার’! তারপর জ্যোতির্ময় রায়ের কাহিনী অবলম্বনে আরও চলচ্চিত্র নির্মিত হয়েছে, এমনকী তিনি নিজেও অবতীর্ণ হয়েছেন নিজের লেখা কাহিনীচিত্রের পরিচালকের ভূমিকায়। তবু চলচ্চিত্রের পরিমণ্ডলেই আবদ্ধ ছিলেন না জ্যোতির্ময় রায়। উপন্যাস ছাড়াও তিনি সমকালের একজন বিশিষ্ট গল্পলেখক এবং প্রাবন্ধিক। চল্লিশের দশকে মহাযুদ্ধ, মন্বন্তর এবং অস্থির রাজনৈতিক-সামাজিক পরিবেশে বাংলায় যে নবযুগের নতুন সাহিত্যের সূচনা, তাতে লেখক জ্যোর্তিময় রায়ের অবদানও অবশ্যই তুচ্ছ করার মতো নয়। ভাঙনের মুখে বিবেকহীন, বিচারহীন যুগে পাপপুণ্য, ভালমন্দ যখন একাকার, তমসার সেই পটভূমিতে লেখা জ্যোতির্ময় রায়ের ছোটগল্প শুধু বঞ্চিতের প্রতি সহমর্মিতাই নয়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের অঙ্গীকার। কিন্তু কোথায়ও তা শ্লোগান-এ পর্যবসিত হয়নি, শিল্পের সব শর্ত পূরণ করেই প্রবাহিত লেখকের গভীর মানবিকতা। ঠিক তেমনই শিল্প, সাহিত্য, চলচ্চিত্র-নানা বিষয়ে লেখা তাঁর প্রবন্ধ থেকে বোঝা যায়, যুক্তিবাদী মন, তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, গভীর মননশীলতার মতো সর্বব্যাপ্ত লেখকের সমাজ সচেতনতা। তাঁর ব্যক্তিগত প্রবন্ধ বা রম্যরচনায় আবার সহজ স্বছন্দ, বৈদগ্ধের তিক্ত মধুর রসের আশ্চর্য মিশ্রণ। প্রতিটি রচনা লেখকের অনভূতির গভীরতা এবং একান্ত আপন দৃষ্টিভঙ্গির স্বাক্ষর। বস্তুত, রম্যরচনায় বাংলাভাষায় তাঁর স্থান, যে কোনও মানদণ্ডে, অবশ্যই প্রথম সারিতে। বেশ কিছুকাল পরে, গত শতকের সোনালি চল্লিশের দশকের একজন বিস্মৃতপ্রায় লেখকের রচনাসংগ্রহ একালের পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। যে কোনও পাঠক স্বীকার করবেন, এই সব রচনা চিরকালের মতো বিস্মৃতির অতলে তলিয়ে গেলে সেটা হত বাংলা সাহিত্য-শিল্পের অপূরণীয় ক্ষতি।

Authors:
জ্যোতির্ময় রায়

জ্যোতির্ময় রায়-এর জন্ম ১৯০৮ সালে। ঢাকা-বিক্রমপুরের এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারের সন্তান। কৈশোর এবং তারুণ্যের দিনগুলো ঢাকাতেই কাটে। জীবনে উচ্চতর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সুযোগ বেশি পাননি। সেই ঘাটতি পূরণ করেছিলেন নিজের চেষ্টায়। তাঁর রচনাই ইঙ্গিতে জানায়, নানা বিষয়ে তাঁর যথেষ্ট অধিকার ছিল। ঢাকায় সমাজসচেতন তরুণ হিসাবে তিনি ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’-এর সংস্পর্শে আসেন। তারপর ক্রমে বামপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট হন। যৌবনে বিরাট এক কার্যত ছিন্নমূল পরিবারের প্রধান হিসাবে তিনি কলকাতায় আসেন, এবং লেখালেখি শুরু করেন। বামপন্থী লেখক ও শিল্পীদের অনেকের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল; এবং ওই পরিমণ্ডলেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করতেন। তাঁর বিখ্যাত এবং সবচেয়ে জনপ্রিয় রচনা—‘উদয়ের পথে’। তৎকালের যাকে বলে – ‘সুপার হিট’ চলচ্চিত্র এবং ‘বেস্ট সেলার’ উপন্যাস। বিশিষ্ট চিত্রনাট্যের মধ্যে ছিল ‘অভিযাত্রী’, ‘ছেলে কার’, ‘শঙ্খবাণী’, ‘দিনের পর দিন’, ‘টাকা আনা পাই’। প্রকাশিত গল্প উপন্যাসের তালিকায় ছিল ‘আচমকা’, ‘এলেম নতুন দেশে’। গল্পসংগ্রহ ‘তমসা’, ‘পদ্মনাভ’, ‘দৈনন্দিন’, প্রবন্ধ ও ব্যক্তিগত নিবন্ধ—‘দৃষ্টিকোণ’ এবং ‘অন্যান্য’। ‘উদয়ের পথে’-র সুখ্যাত নায়িকা, বিশিষ্ট গায়িকা বিনতা বসু ছিলেন তাঁর স্ত্রী। ওঁদের দুই পুত্র ও এক কন্যা বর্তমান। জ্যোতির্ময় রায়ের প্রয়াণ ১৯৬৩ সালে।

0 review for রচনাসংগ্রহ - জ্যোতির্ময় রায়

Add a review

Your rating