সকল বই

রম্যকথার এক ঝাঁপি

রম্যকথার এক ঝাঁপি

Author: ড. রণজিৎ বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0202 5
Edition2011 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category রম্যরচনা-কমিক্স
Return Policy

7 Days Happy Return

‘রম্যকথার এক ঝাঁপি’ প্রথাসিদ্ধ অর্থে রম্যরচনার বই নয়। এর নাম যদি হতো- ‘অরম্যকথার এক ঝাঁপি’, হতে পারতো। যদি হতো, ‘রম্যারম্য কথকতা’, তাও হতে পারতো। 
বইয়ের দু’মলাটের ভেতরে বাঁধা লেখাগুলো রম্যমোড়কে ঠাসা হলেও তাতে কৌতুকের পাশাপাশি কোন না কোন বারতা আছে।  শ্লেষ ও ব্যঙ্গবিদ্রুপ অনেকগুলো লেখায় প্রশ্রয় পেয়েছে।  পাঠককে তাদের লঘু ধমনীতে নিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু ‘সংবাদ’ পরিবেশনার চেষ্টা হয়েছে।  এর উপকরণ ও উপস্থাপনপ্রকরণ এক রকম নয়।  ‘ম্যাটার’ সিরিয়াস হলেও অনেক সময় ‘ম্যানার’কে তার বিপরীত রাখার চেষ্টা হয়েছে।
সব ক’টি লেখাই মূলত ঢাকার বিভিন্ন কাগজ-এ প্রকাশিত।  এর কিছু দিয়েছে লেখক সমান্তর জনার শংসা; আবার, যারা মানুষকে সর্বপ্রারম্ভিক ও সর্বপ্রান্তিক বিচারে মানুষ ভাবে না এবং মহান মুক্তিযুদ্ধকে জাতির সর্বগৌরবের বিষয় বিবেচনা করে না- তাদের মধ্যে তৈরী করেছে এক ধরনের সংশয়বিদ্ধ ও বিপ্রতীপ পর্যবেক্ষণ। থাক, তাতে কিছু যায় আসে না।  পাখির গান পাখি গাইবে।

Authors:
ড. রণজিৎ বিশ্বাস

ড. রণজিৎ বিশ্বাস লেখকভুবনে আবির্ভাব ১৯৭৩ সালে।  প্রিয় বিষয় মুক্তিযুদ্ধ, মানুষ ও মানবতা নিয়ে প্রায় প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের কাগজে প্রবন্ধ-নিবন্ধ, কলাম, রম্যরচনা ও ছোটগল্প এবং ক্রিকেটবিষয়ক প্রবিবেদন ছাপা হলেও মুদ্রিত গ্রন্থসংখ্যা খুব বেশি নয়।  আমার প্রথম গল্প উনিশ (অসঙ্কোচ প্রকাশ, অসবর্ণ চার কোণে চারজন), ব্যবহারিক বাংলায় ভ্রমকণ্টক, শুদ্ধ লেখা শুদ্ধ বলা, ব্যবহারিক বাংলা : যত ভুল তত ফুল, ভাষার যত গোলকধাঁধা, গৌরব আমার গ্লানি আমার, মাতৃভূমির মালিকানা, কুড়িয়ে পাওয়া সংলাপ, রম্যকথার এক ঝাঁপি, গল্প গল্প মনে হয় গল্প কিন্তু মোটেই নয়, প্রতিদিনের পথের ধূলায় ও হৃৎকথনের রেণুকণা তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহারিক শুদ্ধাশুদ্ধি নিয়ে রচনায় ও প্রশিক্ষণে দীর্ঘদিন ধরে তিনি তন্বিষ্ঠতায় শ্রমশীল।  ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী ড. রণজিৎ বিশ্বাস মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তি কর্তৃক উপর্যুপরি চারবার পদোন্নতি বঞ্চিত এক কর্মকর্তা।  বর্তমানে তিনি সরকারের সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত।  ড. রণজিৎ বিশ্বাস দু’সন্তানের জনক অভিষেক বিশ্বাস হীরা ও উপমা বিশ্বাস মুক্তা।  তাদের জননী শেলী সেনগুপ্ত।  একজন শিক্ষক ও গৃহকোণশিল্পী।

0 review for রম্যকথার এক ঝাঁপি

Add a review

Your rating