সকল বই

রিরি

রিরি

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳160.00 ৳ 124.80 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789845263696
Edition2020, 1st Published
Pages160
Reading Level Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

মাঝরাতে সামিনের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে বিস্মিত হয়ে দেখল তার পড়ার টেবিলে রাখা বায়োটপটা (অত্যাধুনিক কম্পিউটার) আপনা-আপনি চালু হয়ে যাচ্ছে। সেখান থেকে ধীরে বের হয়ে আসছে উজ্জ্বল নীল একটা আলো। সামিন বায়োটপের সামনে আসতে স্ক্রিনে বিশ-একুশ বছরের অদ্ভুত সুন্দর একটি মেয়ের অবয়ব ভেসে উঠল। সামিন কথা বলতে মেয়েটি জানাল, তার নাম রিরি, সে গিলিনিহা গ্রহ থেকে এসেছে এবং পৃথিবী থেকে যুদ্ধবিগ্রহ দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।সামিন কয়েকদিনেই বুঝে গেল কী অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী রিরি!রিরি যে শুধু আলো আর শব্দের মধ্য দিয়ে চলতে পারে তা নয়, সে ভবিষ্যৎ বলতে পারে, ক্ষেত্রবিশেষে সময়কে আটকে রাখতে পারে, এমনকি বর্তমান সময়ে পরিবর্তন এনে ভবিষ্যৎকে নিজের মতো সাজাতেও পারে।সম্পর্কের এক পর্যায়ে রিরি সামিনকে তাদের স্পেসশিপে আসার আমন্ত্রণ জানায়। সামিন রাজিও হয়। রিরিদের স্পেসশিপে সামিনের সাথে আরও একজন আমন্ত্রিত হয়। তার নাম নোভা। কিশোর সামিন এবং কিশোরী নোভা দুজনে ভিনগ্রহের অতি উন্নত প্রাণীর স্পেসশিপ ভ্রমণের এমন দুর্লভ সুযোগ পেয়ে সত্যি আনন্দিত। তাদের এই ভ্রমণের আয়োজন সর্বোচ্চ গোপনীয়তার সাথে করা হয়েছে। তারা দুজন ছাড়া আর কেউ জানে না যে তারা ভিনগ্রহের প্রাণীর স্পেসশিপে যাচ্ছে।শেষ পর্যন্ত আসলে কী ঘটেছিল সামিন আর নোভার জীবনে? সত্যি কি তারা রিরির মতো অতি উন্নতবুদ্ধির প্রাণীর সহায়তায়  পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল? নাকি নিজেরাই হারিয়ে গিয়েছিল গিলিনিহা গ্রহের রহস্যময় প্রাণী রিরির নির্মম শিকার হয়ে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for রিরি

Add a review

Your rating