সকল বই

লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা

লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা

Author: মানিক মোহাম্মদ রাজ্জাক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳700.00 ৳ 560.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher নালন্দা
ISBN9789849611479
Edition2022, 1st Published
Pages368
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বইমেলা ২০২২ মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

জাতিগত জাগরণ চিরতরে স্তব্ধ করার জন্য একাত্তরের ২৫ মার্চের কালরাতে ‘অপারেশন সার্চ লাইট’র নামে পাকিস্তানি শাসকরা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের ওপর। কারারুদ্ধ করেছিল জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানকে। অতঃপর তাঁরই আহ্বানে সূচিত হয়েছিল বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধ। অপারেশন সার্চ লাইটের পর হানাদার সেনারা ক্রমশ ছড়িয়ে পড়েছিল সারা দেশে, এরই ধারাবাহিকতায় তারা এপ্রিলের চার তারিখে অনুপ্রবেশ করেছিল লালমনিরহাট শহরে। পরবর্তী সময়ে তাদের আগ্রাসন প্রসারিত হয়েছিল সীমান্তবর্তী হাতীবান্ধা উপজেলা পর্যন্ত। আগ্রাসনের সূচনা পর্যায় হতেই হানাদারদের বিরুদ্ধে বিস্তৃত পরিসরে সংঘটিত হয়েছিল প্রতিরোধ যুদ্ধ। অতঃপর স্বাধীনতা যুদ্ধ বিকশিত হলে; বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে টিকতে না পেরে চূড়ান্ত পরাজয়ের ১০ দিন পূর্বেই হানাদাররা এই জেলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। হানাদার-বাহিনীর অনুপ্রবেশের পর অবাঙালি অধ্যুষিত লালমনিরহাট সদরে সংঘটিত হয়েছিল ইতিহাসের বর্বরতম হত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ। এহেন বর্বরতা পরবর্তী সময়ে বিস্তৃত হয়েছিল অন্যান্য উপজেলায় (তখনকার থানা)। সেসময় পুরো জেলাকে তারা বধ্যভূমিতে পরিণত করেছিল। একই সময় এ জেলার বিস্তীর্ণ ভূমি পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। ৭১ এর ৮ মাস ১দিনব্যাপি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল মোগলহাট-হাতীবান্ধাসহ বিভিন্ন রণাঙ্গনে। এই জেলার গণহত্যার ভয়াবহতা, ধ্বংসযজ্ঞ ও মুক্তিযুদ্ধের বিবিধ বীরত্বপূর্ণ অনুষঙ্গকে উপজীব্য করে লিখা হয়েছে এই গ্রন্থটি। তুলে ধরা হয়েছে মহান শহিদ, বধ্যভূমি, গণকবরের পরিচিতি-অবস্থান এবং বীর যোদ্ধাদের বীরত্বগাথাসহ এলাকার ছয়দফা, ৭০ এর নির্বাচন ও যুদ্ধকালীন প্রস্তুতির নানাবিধ গৌরবময় অধ্যায়। আশা করি তথ্য-উপাত্ত সমৃদ্ধ এ গ্রন্থটি সদাশয় পাঠককুল কর্তৃক সমাদৃত হবে।

 

Authors:
মানিক মোহাম্মদ রাজ্জাক

জন্মস্থান-লালমনিরহাট।  একই শহরে কেটেছে শৈশব-কৈশোর।  পৈতৃক ঠিকানা-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্থ কাঞ্চনপুর ইউনিয়নের সাইনাল ভূঞাবাড়ি।  বাবা-মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা-রাজিয়া সুলতানা।  পাঁচভাই এক বোন।  স্ত্রী জেসমীন আরা এবং তিন কন্যা-তূর্ণা, অরণ্যা ও পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। 
লালমনিরহাটের চার্চ অব গড জুনিয়র হাইস্কুল, মডেল হাইস্কুল ও সরকারি কলেজে পাঠ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে বি এস এস (অনার্স) ও এম এস এস।  পেশায় একজন চাকরিজীবী।  মুক্তিযুদ্ধ, পরিবেশ, ভ্রমণ, অনুবাদ, ছড়া, কবিতা ও গবেষণা বিষয়ক প্রকাশিত গ্রন্থ সংখ্যা-৪৮।
উল্লেখযোগ্য গ্রন্থ : মুক্তিযুদ্ধ বিষয়ক-৭১ এর অল্পকথা, উত্তরের গণহত্যা, কথা ’৭১, একাত্তরের বীরেন স্যার, একটি পতাকা।  প্রবন্ধ ও অনুবাদ-এবং কৌটিল্যের নীতিশাস্ত্র।  কৌটিল্যের অর্থশাস্ত্র, চাণক্যের কূট কৌশল, থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট (সিঙ্গাপুরের প্রয়াত প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের আত্মজীবনী) 
পরিবেশ বিষয়ক-পৃথিবীর পরিবেশ। বাংলাদেশের নদনদী।  অরণ্যাদের শ্যামল গাঁও।  
ভ্রমণ-দেশের নাম ভিয়েতনাম।  স্বর্গরাজ্য সিঙ্গাপুর।  প্যারিসের পথে পথে।  এবং ব্রিটেনের রাজতন্ত্র।
কবিতা-শেষান্তে কিছুই হয় না আর।  বদ্বীপের বেদনা।  তাই যদি হবে।  একটি সুন্দর রাতের জন্মদিন।  সূর্যহীন তাপের ছায়ায়।  অন্তর্ভাজে লুকোচুরি।  বিশুদ্ধ স্নান। 
ছড়া-প্রথম ছড়ার বই।  পৌষী যাবে রেলগাড়িতে। ছড়া কবিতায় একুশ একাত্তর।  একটি ছোট্ট ঘুড়ি।  বিষ্টি ঝরা মিষ্টি ছড়া।  মেঘ মাদুরে সূর্য ঘুমায়।  Wrong তামাশা।  বউ কথা কও ডাকে পাখি। এক শালিকে দুঃখ বাড়ায়।  সাদা পাতায় লাল কবিতা।  ছড়ায় ছড়ায় পরিবেশ।  রাঙা ঠোঁটে ফোটে ফুল।  আমার শত ছড়া কবিতা।  পাখির মত উড়বো।  ফ্যাদলা পাড়া বাদ দে।  মোবাইল-০১৯১৪ ৩৮ ৬৬ ২২ 

0 review for লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা

Add a review

Your rating