সকল বই

শান্তিতে রিবিট

শান্তিতে রিবিট

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳175.00 ৳ 136.50 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789844144019
Edition2015
Pages111
Reading Level General Reading, Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

ভিড়ের মধ্যে রিবিট হঠাৎই দেখতে পেল মুখটা। মুখে একটা কাটা দাগও আছে। রিবিট নিশ্চিত এই সেই সালাম, যাকে সে হন্যে হয়ে খুঁজছে। আর দেরি করল না সে। এগোতে শুরু করল সালামের দিকে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে সে সামনে এগোতে পারছে না। এক সময় হঠাৎই সালাম হারিয়ে গেল ভিড়ের মধ্যে। রিবিট চারদিকে তাকিয়ে খুব সতর্ককতার সাথে আবার খুঁজতে শুরু করল সালামকে। কিন্তু নেই, সালাম নেই, কোথাও তাকে দেখা যাচ্ছে না। এ মুহূর্তে এর থেকে ভয়ঙ্কর আর কিছু তার জন্য হতে পারে না। কারণ সালামের কাছে একটা বোমা রয়েছে। কুখ্যাত সন্ত্রাসী ভেড়া সেলিমের নির্দেশে সালাম মিছিলে এই বোমার বিস্ফোরণ ঘটাবে। তারপর কি হবে আর ভাবতে চাচ্ছে না রিবিট। তাই সে বদ্ধপরিকর, সালামকে তার খুঁজে পাওয়া চাই-ই চাই। আর তাকে সাহায্য করছে বস্তির অকুতোভয় সদাহাস্য কিশোর রতন। দুজনের আপ্রাণ চেষ্টায় সালামকে হাতের কাছে পেয়েও তারা ধরতে পারল না, সে ঠিকই ফসকে গেল। কিন্তু এত সহজে ছাড়ার পাত্র নয় রিবিট। তার থেকেও বেশি আগ্রহ যেন রতনের। যেভাবেই হোক তারা দুজন সালামকে রুখবেই। কিন্তু কোথায় সালাম? সালামের নামগন্ধও নেই। তাহলে কীভাবে তারা রুখবে ভেড়া সেলিমের ভয়ঙ্কর নাশকতামূলক কর্মকা-কে?

শেষ পর্যন্ত কি রিবিট আর রতন পেরেছিল ভেড়া সেলিমের বোমা বিস্ফোরণের মতো ভয়ঙ্কর পরিকল্পনাকে রুখে দিতে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for শান্তিতে রিবিট

Add a review

Your rating