সকল বই

শীতযাপন শেষে

শীতযাপন শেষে

Author: নন্দিতা বাগচী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876123
Pages224
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

কারুমঞ্জরী নামের একটি হস্তশিল্প সংস্থার কর্ণধার অবিবাহিতা উলূপী পালিতা কন্যা উপাসনাকে নিয়ে মধ্যমগ্রামের কাছে তার পৈতৃক ভিটায় বসবাস করে। কারুমঞ্জরীর কর্মীরাই তাদের আপনজন। উলূপীর ইঞ্জিনিয়ার দাদা উপল ও তার স্ত্রী পরমা থাকে আনোয়ার শাহ রোডে। তাদের একমাত্র সন্তান উপমন্যু ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে। উপলের সহপাঠী জিষ্ণুর বাল্যপ্রেম ছিল উলূপীর সঙ্গে। কিন্তু উচ্চতর বিদ্যার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ফার্মাকোলজিতে ডক্টরেট জাগরীকে বিয়ে করে সে। দুটি সন্তান ঋক ও রাকাকে নিয়ে বস্টনের উপকণ্ঠে সুখের সংসার তাদের।উপমন্যুর বন্ধু রাহুলকে বিয়ে করে উপাসনাও পাড়ি জমায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সন্তানসম্ভবা অসুস্থ উপাসনার শুশ্রূষার জন্য উলূপীকেও যেতে হয় সেখানে। জিষ্ণুর উপর্যুপরি অনুরোধে মেয়েকে নিয়ে বস্টনে বেড়াতে যায় উলূপী।সেখানে গিয়ে উপাসনার অসুস্থতা জটিল আকার ধারণ করে। জটিলতর হয় সম্পর্কের টানাপড়েনও। রুপোর কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে পড়ে কেউ, কেউ বা শীতযাপন শেষে জেগে ওঠে সোনার কাঠির ছোঁয়া লেগে। ­­­­

Authors:
নন্দিতা বাগচী

নন্দিতা বাগচী-এর জন্ম জলপাইগুড়ি শহরে। বিবাহোত্তর জীবনে কলকাতা ও দিল্লিতে কিছুকাল কাটিয়ে বিদেশে পাড়ি দেন। উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বসবাস এবং শিক্ষকতা করলেও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরেছেন ডাক্তার স্বামীর কর্মসূত্রে এবং সমাজসেবার কাজে। নাইজেরিয়ার ‘ইন্টারন্যাশনাল উইমেনস্‌ ক্লাব’-এর সদস্য হিসেবে সেখানকার নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। দেশে ফিরে বর্তমানে লেখালেখির পাশাপাশি আত্মনিয়োগ করেছেন সমাজসেবায়। গাছপালার সঙ্গে নিবিড় সখ্য তাঁর। নিয়মিত লেখেন বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকায়।

0 review for শীতযাপন শেষে

Add a review

Your rating