সকল বই

শ্যামলী নিসর্গ

শ্যামলী নিসর্গ

Author: দ্বিজেন শর্মা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 336.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0458 6
Edition2015 Jan 01
Pages328
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রকৃতি ও পরিবেশ প্রকৃতি ও পরিবেশ,
Return Policy

7 Days Happy Return

সূর্যালোকিত মৌসুমি-বিধৌত আমাদের দেশ জীবনন্দনতত্ত্বের অজস্র আকর্ষী উপাদানে সমৃদ্ধ।  শাল-দেবদারুর রাজসিক সৌষ্ঠব, সেগুন-তেঁতুল-তালের বলিষ্ঠ গ্রথন, বিলাতি-ঝাউয়ের মর্মর, নাগকেশর-ছাতিমের উদ্ভ্রান্ত সুগন্ধি, কুর্চি-সজিনার শুভ্রতা, কৃষ্ণচূড়া-পলাশ-শিমুলের উচ্ছল বর্ণচ্ছটা, নারকেলের দুর্বার দুর্মর সবুজ, পদ্ম-শাপলার ললিত লাবণ্য, কাশমঞ্জরির অবারিত উচ্ছ্বাস, সুন্দরী-গেওয়া-গোলপাতার নিরন্ধ্র নীল, বটের নিছিন্দ্র ছায়া আমাদের নিসর্গ-শিল্পীর প্রিয় রং ও রেখা, আকার ও অলংকার।  শ্যামলী নিসর্গ গ্রন্থে ঢাকার এমন সব রাজসিক বৃক্ষরাজির বর্ণাঢ্য আলাপচারিতাই পাওয়া যাবে।  দেশবিভাগের পর থেকে মুক্তিযুদ্ধের আগেকার সময়ের পটভূমিতে লেখা ঢাকার বৃক্ষশোভার প্রথম আনুষ্ঠানিক দলিল এই বই।  দ্বিজেন শর্মা তাঁর তারুণ্যের হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা দিয়ে এখানে বৃক্ষস্তুতি করেছেন।  গ্রন্থে উল্লিখিত প্রায় শত বৃক্ষের সাবলীল ও হৃদয়গ্রাহী বর্ণনা থেকে একথার সত্যতা মেলে।  বিজ্ঞান ও সাহিত্যের যুগপৎ ভ্রমণ কতটা মধুর, আনন্দময় ও মাধুর্যমণ্ডিত হতে পারে তার বড় প্রমাণ শ্যামলী নিসর্গ।  একাধারে বিজ্ঞান, সাহিত্য ও গবেষণার শৈল্পিক সমন্বয় এই বইয়ের প্রাণ।  সঙ্গে আছে শিল্পীর জীবন্ত নকশা ও অলঙ্করণ।  একই সঙ্গে ভাষার সৌকর্য, ভাবনার বিচিত্রতা ও বাঙালি কবিকুলের পুষ্প-বৃক্ষের উদ্ধৃতি এই বইয়ের বিশেষ দিক।  অদূর ভবিষ্যতে হয়তো বা গ্রন্থভুক্ত অনেক বৃক্ষই খুঁজে পাওয়া যাবে না।  কিন্তু শ্যামলী নিসর্গের বৃক্ষকথা আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে অনন্তকাল। 

Authors:
দ্বিজেন শর্মা

দ্বিজেন শর্মার জন্ম ২৯ মে, ১৯২৯ বৃহত্তর সিলেট জেলার (বর্তমানে মৌলভীবাজার) বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে।  পিতা চন্দ্রকান্ত শর্মা, মা মগ্নময়ী দেবী।  স্নাতকোত্তর পাঠ (উদ্ভিদবিদ্যা), ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু।  বরিশাল ব্রজমোহন কলেজ (১৯৫৮-৬২), ঢাকা নটর ডেম কলেজ (১৯৬২-৭৪)।  অতঃপর মস্কোর প্রগতি প্রকাশন সংস্থায় অনুবাদক (১৯৭৪-৯১)।  কর্মসূত্রে অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় ত্রিশ এবং নিজের লেখা চব্বিশ।  তন্মধ্যে অধিকাংশ বই প্রকৃতি, বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক।  এগুলোর মধ্যে উল্লেখ্য : শ্যামলী নিসর্গ (১৯৮০), ফুলগুলি যেন  কথা (১৯৮৮), মম দুঃখের সাধন (১৯৯৪), গাছের কথা ফুলের কথা (১৯৯৯), নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা (২০০০), গহন কোন বনের ধারে (১৯৯৪), হিমালয়ের উদ্ভিদরাজ্যে ড্যালটন হুকার (২০০৪), বাংলার বৃক্ষ (২০০১), সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাসতত্ত্ব (১৯৮০), জীবনের শেষ নেই (২০০০), বিজ্ঞান ও শিক্ষা : দায়বদ্ধতার নিরিখ (২০০৩), সতীর্থবলয়ে ডারউইন (১৯৯৯), ডারউইন ও প্রজাতির উৎপত্তি (১৯৯৭), কুরচি তোমার লাগি (২০০৭) এবং সোভিয়েত ইউনিয়নে দীর্ঘ বসবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা সমাজতন্ত্রে বসবাস (১৯৯৯)।  বাংলা একাডেমি ও শিশু একাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানান সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।  প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, প্রকৃতি সুরক্ষা এবং নগর ও উদ্যান সৌন্দর্যায়নের এই নিরলস কর্মী আমাদের সংস্কৃতি অঙ্গণের এক বর্ণাঢ্য মানুষ।

0 review for শ্যামলী নিসর্গ

Add a review

Your rating