সকল বই

শ্রেষ্ঠ কবিতা (জীবনানন্দ দাশ)

শ্রেষ্ঠ কবিতা (জীবনানন্দ দাশ)

Author: জীবনানন্দ দাশ Editor: আবদুল মান্নান সৈয়দ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳180.00 ৳ 151.20 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অবসর প্রকাশনা
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

বর্তমান সংগ্রহের সম্পাদক আবদুল মান্নান সৈয়দ গত পঁচিশ বছর ধরে অনবচ্ছিন্নভাবে জীবনানন্দ-চর্চা করে চলেছেন। তাঁরই কল্যাণে আবিষ্কৃত হয়েছে জীবনানন্দের অনেক অগ্রন্থিত কবিতা, কবির লেখা প্রথম প্রবন্ধ ও বইরিভিয়্যুগুলি। বর্তমান সংগ্রহে প্রথমবারের মতো গ্রন্থর্ভূত হলো জীবনানন্দের একটি অজ্ঞাত রচনা, ‘কালপুরুষের উক্তি’। রচনার পরে সে-অস্বাক্ষরিত রচনাটি মান্নান সৈয়দই নিয়ে এলেন দিনের আলোয়।
এই সংগ্রহের পরিশেষ-অংশে জীবনানন্দ সম্পর্কিত বিপুল তথ্য সমাহৃত হলো। কবিপত্নী লাবণ্য দাশ, কবিভ্রাতা অশোকানন্দ দাশ, ভ্রাতৃবধু নলিনী দাশ ও কবিকন্যা মঞ্জুশ্রী দাশের সাক্ষাৎকার; কবির পিতা সত্যানন্দ দাশ-প্রতিষ্ঠিত-সম্পাদিত ‘ব্রহ্মবাদী’ পত্রিকা সম্পর্কে তথ্যাবলি; কবির পরিবার-পরিজনদের লেখার নমুনা;-ইত্যাদি বহু বিষয় গ্রন্থশেষে নিবিষ্ট করা হয়েছে।
শ্রেষ্ঠ জীবনানন্দ কবি জীবনানন্দ দাশ সম্পর্কে অপরিহার্য এক গ্রন্থ।

Authors:
জীবনানন্দ দাশ born 1899-02-17

জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭  ফ্রেবুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে গ্রামে জন্মগ্রহণ করেন। জীনানন্দ দাশের মা কসুমকুমারী দাশ একজন কবি। জীবনানন্দ দাশ রুপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি প্রভৃতি নামে পরিচিত।সৈয়দ শামসুল হক তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী প্রভৃতি। এছাড়া তিনি অসংখ্য কবিতা, উপন্যাস, প্রবন্ধ রচনা করেছেন।তিনি ট্রামের নীচে পড়ে আহত হন এবং ১৯৫৪ সালের ২২ অক্টোবর হাসপাতালে মারা যান।

Editors:
আবদুল মান্নান সৈয়দ

0 review for শ্রেষ্ঠ কবিতা (জীবনানন্দ দাশ)

Add a review

Your rating