সকল বই

সব অন্ধকার ফুলগাছ

সব অন্ধকার ফুলগাছ

Author: জয় গোস্বামী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 225.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172157098
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

সে সংগীত কল্পনা করেছিল, কিন্তু গাইবার সামথ্য পায়নি। তেমনই তার সামর্থ্যের ওপারে দাঁড়িয়েছিল প্রেম। তবু গানের কোন ঝরনাতলায় এসে একদিন মিলিত হল গান আর প্রেম! কীভাবে জ্বলে উঠল অন্ধকার ফুলগাছে আলোর ফুল! তারই নিবিড় আলেখ্য এই উপন্যাস। তার নাম সোমনাথ। কলেজের অধ্যাপক। সারাক্ষণ সে যেন গানের বলয়ে বাস করে। গান তার সঙ্গে সঙ্গে থাকে। তবু সে মনে করে, গান গাইবার কোনও অধিকার তার নেই। নেই কোনও সামর্থ্য। কেননা প্রথাগত শিক্ষা সে পায়নি। ওর গান-পাগল বাবা আর সংগীতপ্রেমী হেডমাস্টার মশাইও মনে করতেন এই কথা। অথচ গান দিয়েই তৈরি এই মানুষগুলির অন্তর-অনুভব-পৃথিবী। একসময় সোমনাথের জীবনে ওই গানের সূত্রেই আসে রক্তমাংসের নারী। কিন্তু প্রেম আসে না। গান হারিয়ে যায়। কত দিগন্তছোঁয়া বেদনা সোমনাথকে ছুঁয়ে থাকে নিয়ত। যন্ত্রণার অন্ধকারে তাকে গাছের মতো দাঁড় করিয়ে রাখে তারা। তবু গানেরা একদিন তার কাছে ফিরে আসে। আসে স্নেহ, প্রেম। এই উপন্যাসে জয় গোস্বামী রচনা করেছেন এক অন্যতর স্বপ্নসুরলোক।

Authors:
জয় গোস্বামী

জয় গোস্বামী-র জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব, কৈশোর কেটেছে রানাঘাটে৷ এখন কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণি পর্যন্ত, রানাঘাটেই। দেশ পত্রিকাতে চাকরি করেছেন ১৬ বছর। এখন ‘সংবাদ প্রতিদিন’-এ কর্মরত। আনন্দ পুরস্কার পেয়েছেন দু’বার। ১৯৯০-এ ‘ঘুমিয়েছো, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং ১৯৯৮-এ ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৯৭) ‘পাতার পোশাক’ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য। আমেরিকার আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছেন ২০০১ সালে। ২০০৯ সালে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। ২০১০ সালের মে মাসে বেইজিং ও সাংহাইতে আয়োজিত ‘অলমোস্ট আইল্যান্ড ডায়লগ’-এ যোগ দিয়েছেন চিন দেশের কবি-লেখকদের সঙ্গে। সারাজীবনের সাহিত্যকৃতির জন্য ২০১১ সালে পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক প্রদত্ত ‘রচনাসমগ্র’ পুরস্কার এবং একই বছরে পেয়েছেন IIPM-এর দেওয়া ‘মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড।’

0 review for সব অন্ধকার ফুলগাছ

Add a review

Your rating