সকল বই

সমাজ সংস্থা আশা নিরাশা

সমাজ সংস্থা আশা নিরাশা

Author: অশোক মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172159252
Pages128
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

অনুন্নত, দরিদ্র কোনও দেশের পক্ষে উৎকীর্ণতম সমস্যা আর্থিক প্রগতির। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই দেশ নানাভাবে চেষ্টা চালিয়ে যায় বছরের পর বছর। কখনও অর্ধশতবর্ষ, কখনও বা একটা শতক জুড়ে। কিন্তু আর্থিক উন্নতির অনেকটাই নির্ভর করে সমাজসংস্থার প্রকৃতির উপর, শুধু প্রকরণের ভাল-মন্দ আঁকড়ে ধরে এগোনো অসম্ভব। কেননা সেখানে রাজনৈতিক-সামাজিক নানা দ্বন্দ্বসংঘর্ষ পথরোধ করে দাঁড়ায়। স্বাধীনতা-উত্তর পর্বে ভারতের জাতীয় উন্নতি সম্বন্ধে যে-ধরনের নানা আশা পোষণ করা হয়েছিল, তা কী করে নিষ্প্রভ হয়ে এল তারই একটি অবিচ্ছিন্ন ধারাক্রম ধরা পড়েছে এই প্রবন্ধ সংকলনে। যে-সিদ্ধান্তে শেষ পর্যন্ত এই প্রবন্ধাবলী আমাদের পৌঁছে দেয় তা সম্ভবত এই যে, আশানিরাশার নিরসন সম্ভব একমাত্র সমাজসংস্থার প্রকৃতি পরিবর্তনের মারফত। দুই পর্বে প্রবন্ধগুলি সাজানো, কিন্তু উপসংহারের প্রতিপাদ্য এক। লেখক বিশিষ্ট অর্থনীতিবিদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা এবং প্রকল্পের সঙ্গে যুক্ত। এর ফলে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সংবেদনশীল মন, মুক্তবুদ্ধি এবং অর্থতত্ত্বে প্রখর প্রজ্ঞার উপর ভিত্তি করে তিনি যা লিখেছেন, তা সুচিন্তিত এবং সত্যনিষ্ঠ। এই প্রবন্ধাবলী কয়েক বছর আগেই গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। সেই বহু আলোচিত ও সমাদৃত গ্রন্থের এটি আনন্দ সংস্করণ।

Authors:
অশোক মিত্র

অশোক মিত্র-র জন্ম ১০ এপ্রিল ১৯২৮, বাংলাদেশের ঢাকায়। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং স্কুল অফ ইকনমিকস্‌, নেদারল্যান্ডস। অর্থনীতিতে ডক্টরেট। মার্কসবাদে বিশ্বাসী শ্ৰীমিত্র দেশে-বিদেশে বিভিন্ন উচ্চপদে কাজ করেছেন। যেমন, কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ও ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে অর্থনীতির অধ্যাপক, এগ্রিকালচারাল প্রাইসেস কমিশনের চেয়ারম্যান, ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী প্রভৃতি। বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের সদস্য হিসেবে রাজ্যসভার সাংসদ। ইংরেজি ও বাংলায় বহু গ্রন্থের রচয়িতা। তাঁর বাংলা বইগুলির মধ্যে ‘অকথাকুকথা’, ‘অচেনাকে চিনে চিনে’, ‘কবিতা থেকে মিছিলে’, ‘নাস্তিকতার বাইরে’ ইত্যাদি বহুখ্যাত। ‘তাল বেতাল’ গ্রন্থের জন্যে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

0 review for সমাজ সংস্থা আশা নিরাশা

Add a review

Your rating