সকল বই

সহযাত্রীর কথা

সহযাত্রীর কথা

Author: রমেশ সেন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354253591
Pages256
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category চলচিত্র চলচিত্র-নাটক-সংগীত রচনাবলী-রচনাসংকলন,
Return Policy

7 Days Happy Return

১৫-১৬ বছরের এক কিশোর কলকাতায় ফুটবল খেলতে এসে ’৪৬-এর দাঙ্গার মুখোমুখি পড়ে গেল। ঢাকায় ফিরেও একই রকম উত্তপ্ত পরিবেশ। বাড়ির সঙ্গে ঝগড়া করে একা থাকা শুরু হয়েছিল আগেই। এবার ভাগ্যান্বেষণে কলকাতায় চলে আসা। পঞ্চাশের দশকের গোড়ায় বাংলা ছবির জগতের অনেক টুকরো কথা ধরা আছে রমেশ ওরফে পুনু সেনের স্মৃতিতে, টালিগঞ্জ পাড়ায় যিনি আমৃত্যু পরিচিত ছিলেন সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ সহকারী হিসেবে। পুনুর প্রথম শিক্ষক ছিলেন সে আমলের দাপুটে চিত্রসম্পাদক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। এঁর কাছেই কাজ শিখেছেন দুলাল দত্ত (পরে সত্যজিৎ রায়ের সব ছবির সম্পাদক), আরও অনেকেই। পুনুরও যোগাযোগ গড়ে উঠল তাঁদের সঙ্গে। কাজের সুযোগ এল সত্যজিতের ইউনিটে। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’-য় সহকারীদের মধ্যে পুনুও ভিড়ে গেলেন। সেখান থেকে সোজা ঋত্বিক ঘটকের কাছে। কাজ করলেন চারটি ছবিতে। তার পর তরুণ মজুমদারের সঙ্গে। পুনুর মন তবু পড়ে ছিল ‘মানিকদা’র জন্য। ষাটের দশকের মাঝামাঝি থেকে পুনু হয়ে উঠলেন সত্যজিতের সহযোগী। জীবনের শেষদিন পর্যন্ত জড়িয়ে রইলেন রায় পরিবারের সঙ্গে। রমেশ সেনের স্মৃতি শুধু ব্যক্তির নয়, একটা দীর্ঘ সময়ের সাক্ষী। সত্যজিৎ রায়, বাংলা ছবি আর কলকাতার জলহাওয়ার খতিয়ান।

Authors:
রমেশ সেন

রমেশ সেনের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে। স্কুলের পড়াশোনা ঢাকায়। অল্প বয়সেই পিতৃহারা হন। স্বাধীনতার সময়ে এপারে চলে আসেন। ম্যাট্রিকের পর আর প্রথাগত পড়াশোনা হয়নি। কলকাতায় এসে বেশ কিছুদিন ছিলেন বালিগঞ্জে, সুচিত্রা সেনের শ্বশুরমশাই আদিনাথ সেনের কাছে। সেখানে থেকেই স্টুডিয়োপাড়ায় হাতেখড়ি। চিত্রসম্পাদক অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু। বেশ কিছুদিন কাজ করেছেন সুনন্দা দেবীর প্রোডাকশনে। ইন্ডাস্ট্রিতে পুনু সেন নামেই পরিচিতি পান। দুলাল দত্ত আর সুকুমার সেনগুপ্তের সহকারী হয়ে ‘পথের পাঁচালী’র ইউনিটে যোগ দেন পুনু। সত্যজিৎ রায়কে গুরু বলে মেনেছেন তখন থেকেই। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার, রাজেন তরফদার— কাজ করেছেন সবার সঙ্গে। ‘নায়ক’ ছবির সময় থেকে সরাসরি সত্যজিতের সহকারী পরিচালক হন। সত্যজিতের দীর্ঘতম সহযোগীদের অন্যতম পুনু সেন। সন্দীপ রায়ের চলচ্চিত্রজীবনেরও শুরু থেকে সঙ্গী ছিলেন। জীবনের শেষদিনটি পর্যন্ত রায় পরিবারের সঙ্গে তাঁর নৈকট্য অটুট ছিল।

0 review for সহযাত্রীর কথা

Add a review

Your rating